কতোটুকু প্রেম মস্তিষ্কে সওয়ার হলে,
প্রেমিক ভুলে যায় আপন সত্তার কথা!
কতোটুকু মুহাব্বতে নিমগ্ন হয়ে গেলে,
আশিক ভুলে যায় যুগের যতো প্রথা!
এক মূক সন্ধামালতি ছুয়ে দেখার তীব্র
আশায়,গলে যায় অগুনতি নিশুতিরাত
ভয়, সংকোচ, দ্বিধা, আত্মমর্যাদাবোধ,
ভাবতে ভাবতেই দেখি সুপ্রসন্ন প্রভাত।
অতঃপর সমস্ত বাস্তবতাকে মেনে নিয়ে
যেদিন অপরাহ্নে তার পথে দাঁড়ালাম,
সেদিনই আমি আমার মনের শুভ্র চত্ত্বরে,
ইভটিজিং এর কালিমা লেপন করলাম।
কিন্তু যদি পাপের কালিমা হয় মেহবুবার
সেখানে কোনরকম জেরা, জোর ছাড়াই,
সমস্ত অভিযোগের স্বীকারোক্তি আমার।
রচনাকাল—
১৮,৫,২৬| সোমবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।