[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

মন মলাটের প্রচ্ছদ তুমি

৪৫ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

তুমি প্রচ্ছদ এই মন-মলাটের,

গল্পের শেষ পাতা শেষ বিকেলের।
আমি তোমার কবিতায় খুঁজি মান,
ঝেড়ে ফেলি আঁধারের অভিমান।


তোমার নামে গাঁথি মালতী,
যেহেতু প্রেম—তুমি মায়াবতী।
শরতের কাশফুল, তুমি মায়াফুল,
ঋতুর পাশে আমার প্রেম আকুল।


তোমার নামে জ্বালি নীরব প্রদীপ,
জোছনার গায়ে আঁকি তোমারই টিপ।
শিউলির সুবাসে ভিজে যায় প্রাণ,
তোমারই পানে ফেরে অভিমান।


তুমি এলে নীল হয় আকাশের ভাষা,
নদীর বুকে জাগে গোপন প্রত্যাশা।
বিরহের বাঁশিতে যে সুর অনন্ত,
তোমারই নামে তার প্রতিটি ছন্দ।


তুমি আমার প্রার্থনার নীরব উচ্চারণ,
অচেনা পথের তুমি চেনা আহ্বান।
যত দূরে যাও, তত কাছে আসো—
মায়ার আড়ালে মায়াতেই ভাসো।


তুমি প্রচ্ছদ, তুমি শেষের পাতা,
তোমাতেই লেখা আমার সকল কথা।
গল্প যদি ফুরায় শেষ বিকেলের ঘোরে,
তবু তুমি থেকো—আমার কবিতার ভোরে।


— রফিক আতা
১২, ৭, ২৬|রবিবার


আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 11 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6282। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4579
প্রকাশিত08 অগাস্ট (6,282 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

কে তুমি?

কে তুমি? নন্দিনী? কে তুমি? নন্দিনী? চেনা চেনা লাগে তোমায়, যেন কোনো পুরোনো বিকেল হঠাৎ ফিরে আসে নীরবতায়। চোখে তোমার কী যে কথা, ঠোঁটে কেন নীরব হাসি? তুমি কি তবে সেই মানুষটি, যাকে খুঁজেছি উদাস বাতাসে ভাসি? কে তুমি?…

০ ০ ৫০ ১ মিনিটের পড়া

পর্ব 30 এই তুমি কি জানো

এই তুমি কি জানো .....? তোমার অনুপস্থিতে আমি তোমার ছবির সাথে কথা বলি । কিন্তু কি আশ্চর্য ! তোমার ছবি তো আমার সাথে কোন কথাই বলে না । শুধু ড্যাপ ড্যাপ করে আমার দিকে তাকিয়ে থাকে ‌। তখন আমি তাকে বলি এই পাগলি এইভাবে তাকিয়ে…

০ ০ ৬২ ১ মিনিটের পড়া

পর্ব 99 তুমি বই, আমি বুকমার্ক,

‎তব অবশীভূত জীবনে ‎প্রচ্ছদ হয়ে অধিকার ফলাতে আমি আসিনি, ‎মলাট, ফর্মা কিংবা গল্প হয়ে ‎অর্ধাঙ্গ হওয়ার স্পর্ধাও আমার নেই। ‎ ‎মম খাহিশ অতি নগণ্য— ‎তব জীবন-সঞ্চালনের ফাঁকে ‎কভু ক্লান্তিরা নেমে এলে, ‎মুহূর্তের জন্য ফুলস্টপ…

০ ০ ৫৮ ১ মিনিটের পড়া

পর্ব 7 অব্যক্ত ব্যাকুলতা

"তোমার আড়নয়নের মুগ্ধতায় থমকে গিয়েছে আমার পথ চলা, দিবা-নিশিতে তোমার ভাবনায় আজ আমি বড়ই উন্মনা। প্রতিক্ষণে অপেক্ষায় থাকি শুনিতে তোমার মুখনিঃসৃত ধ্বনি, কেই বা জানতো— কাঠিন্যের মায়ায় আবদ্ধ হৃদয়ও হতে পারে ব্যাকুল, শুনিতে…

০ ০ ১৬২ ১ মিনিটের পড়া

পর্ব 6 স্মৃতিদের যত্ন

তোমার নান্দনিকতায় বিভোর হয়ে, আজ আমি হতে চলেছি উন্মাদ; ব্যস্ত প্রকৃতির অপেক্ষমাণ আজ— শ্রবণে আমাদেরই বাদ-প্রতিবাদ। হতে নাই পারো তুমি কারো মূল্যবান রত্ন, বিধাতার পরিকল্পিত নির্বাচনে তুমি হয়ে উঠেছ আমার— স্মৃতিদের যত্ন।

০ ০ ১৬৫ ১ মিনিটের পড়া
...