মাধবীলতা
—রফিক আতা—
নীহারিকার ওপারেও যেন বিষন্নতা রোপা
অভিমানী বাতাসটাও আজ এক রোখা।
অদৃশ্য বুনো ব্যঙের সুরে একেমন করুণতা
ল্যাম্পপোস্ট ভেদ করে নামা বৃষ্টির শব্দেও
এ কেমন ব্যাকুলতা।
আমি আধারে আবদ্ধ এক পথের বাঁকে
নীরবে দাড়াই
বিষন্নতার দর্পনে দর্পনে কেবল আমারি
প্রতিচ্ছবি দেখতে পাই।
আজ যতো দুখ সেতো দুখ, বরঞ্চ আজ
সব সুখও যেন দুখ
মাধবিলতা! আজি হারিয়েছি যে তোমার
আলিঙ্গনি বুক।
রচনাকাল—
মনে না পড়া কোন এক বিষন্ন প্রহরে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।