যে প্রেম রচেছিলাম জানুয়ারিতে,
অন্য কারও বিয়ের পিঁড়িতে।
জানুয়ারি থেকে শতাধিক ডিসেম্বর—
কেটে যায় শক শূন্যতায় অজানিত প্রহর;
কত ঋতু যায়, কত বসন্ত ঝরে,
অপেক্ষার দিনগুলো হয় কেবল দীর্ঘতর।
প্রশ্ন ছুড়ি কবেকার যুগের ঝড়ো হাওয়ায়—
ধ্বংসের শিক্ষা কোথা পায়?
যৎকিঞ্চিৎ বছর বাদে শুনতে পাই—
যে প্রেমকে তুচ্ছ করে গিয়েছিল হেলেন,
সেই প্রেমেরই অনুপস্থিতিতে
নিঃশব্দে পুড়ে তার মহাকাল হয়েছে মলিন।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।