তোমার চেহারার আদিম সৌন্দর্যের ঐশ্বর্যে
যে জুলফ অগোছালো হয়ে দুলে ওঠে,
তার স্পর্শে আমার এলোমেলো শব্দেরা
ধীরে ধীরে কবিতা হয়ে ওঠে।
তোমার ঠোঁটের স্মিত হাসির নিচে
যে ক্ষুদ্রতম তিলটি লুকিয়ে থাকে—
বিশ্বাস করো, তার মায়ার গভীরে কাব্যে
আমি প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাই।
তোমার চোখের সেই অবুঝ চাহনির কাছে;
ফিরে যাই তোমার সকল সৌন্দর্যের মাঝে,
যেখানে আছে এক পবিত্রতম মাদকতা,
যার সঙ্গে চরম অপ্রস্তুতভাবে জড়িয়ে
পড়ে আমার হৃদয় আর কবিতার বাক্যাংশ ।
শব্দেরা আমার কাছে পথ খুঁজে পায় না,
কোনো কবিতাও আর জন্ম নেয় না।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।