একদিন আমি আর বন্ধু শিমল,
দেখিলাম ঝাউবনে নেমেছে আকাশ বিমল।
মেঘের মতো আকাশ পাড়ি অদূরে—
হয়তো ছোঁয়া যাবে, সেথায় ছুঁয়ে যাবে অধরে।
তারপর বহুদিন পর একদিন,
ইচ্ছে হলো ঝাউবন-নীলিমায় হবো লীন।
যেই ভাবা, সেই কাজ—
কাচের মতো মনের পরে নভচারীর সাজ।
এক পা, দু-পা করে বহু পা চলার পর,
পৌঁছি সেথায়—যেথায় দেখেছি আসমানের শর।
বুঝিনি, কী এমন বৈরিতা ছিল তার সাথে মোদের—
যতটা পথ হেঁটেছি, ততোটাই সে পালিয়েছে সুদূর।
আমাদের আর আকাশ ছোঁয়া হয়নি,
হয়নি এখনো মেঘের সাথে শরীরে-শরীরে সাক্ষাৎ।
শিমলটা আজও আকাশের পিছে ছুটে,
আমি খুঁজি নিশুতির পর দু-দণ্ড সুখের প্রভাত।
রফিক আতা
২৬.৮.২৬ | বুধবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।