ফেরি ফেরে বাঁকে নিয়ে হরেকমাল,
দু’টাকাতেই মিলে সুখ, হাসি একগাল;
বিনিময়ে দিলে শুধু একগুচ্ছ চুল,
পেয়ে যেতাম কত কী—প্লাস্টিকের ফুল।
ফেরিওয়ালা হাঁকে—“হরেকমাল, দুই টাকা!”
তাতেই মিলে লাল-নীল গাড়ি, ঘুরে যার চাকা;
বাপ বলে—“থামলে কান্না, পয়সা পাবি তুই,
জলদি যা! হরেকমাল যাচ্ছে চলে ওই!”
মায়ের শীতান থেকে চুরি করে টাকা,
ছুটেছি কত ফেরির পিছে, পথ পেয়ে ফাঁকা;
আজ আর হরেকমাল নেই, নেই শিশুর বায়না—
ফোন, কার্টুন না হলে আজ ওরা ভাত খায়না।
রফিক আতা
২৫.৮.২৬ | মঙ্গলবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।