অবাধ গোস্যায় ওবাড়ির এক ছোকরারে
মেরেছিলাম ঘুষি;
ঘুষির চোটে ঠোঁট ফেটে রক্ত ঝরে,
জমিন যা নিলো চুষি।
ক্ষতে লাগায়ে মলম, তার মা বিচার নিয়ে
এলো তড়িঘড়ি;
মায়ের পিটুনির ভয়ে দুদিন নাগাদ আমি
ফিরি নাই বাড়ি।
সেই ছেলেটাও আজ বড় হলো খুব,
শহরে চাকরি করে;
দেখা হলে কখনো সখনো গায়ের পথে
হাত উঠিয়ে সালাম করে।
মাঝে মাঝে ভাবি—ভুলে কি গেছে সে
শৈশবের সেই আঘাত?
ভুলে যাওয়াই স্বাভাবিক—শৈশবকাল
কার মনে থাকে কয় রাত?
রফিক আতা
২৬.৮.২৬ | বুধবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।