[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

অব্যক্ত ইচ্ছেগুলো

২১৭ জন পড়েছেন
০

কবিতা

লেখক: শামীমা আকতার | সিরিজ আইডি: #136 | পর্ব নং: 1
eID · যাচাই হচ্ছে…

image

অব্যক্ত ইচ্ছেগুলো

  শামীমা আকতার

মজার কোনো ঘটনায়—
হাসতে হাসতে কণ্ঠস্বর রুদ্ধ হয়;
এমন দিনে-
হাসির জোয়ারে চোখে জল নিয়ে,
অট্টহাসিতে গড়াগড়ি খেতে খেতে-
কখনো বলা হলো না,
‘জানো, আজ কী হয়েছে?’

মন খারাপের দিনগুলোতে,
কিংবা নির্ঘুম রাতে,
কষ্টের প্রহর যখন দীর্ঘ হয়,
কাঁদতে কাঁদতে অশ্রুর বন্যা নিয়ে-
কখনো বলা হলো না,
‘জানো, আজ কী হয়েছে?’

শরীর খারাপের দিনে,
ব্যথায় যখন কুঁকড়ে যাই,
ডেকে পাশে বসিয়ে,
হাত দু'খানি ধরে-
কখনো বলা হলো না,
‘জানো, আজ আমার কী হয়েছে?’

বলার মতো অনেকেই ছিলো,
বন্ধুও ছিলো;
তবু তোমাকেই কেন বলতে
ইচ্ছে হলো—
‘জানো, আজ কী হয়েছে?’ 

আমি শামীমা আকতার, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস ধরে, এবং এ পর্যন্ত 43 টি লেখা ও 2 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 953। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3385
প্রকাশিত07 ফেব্রুয়ারি (953 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত07 ফেব্রুয়ারি

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 3 প্রসঙ্গ:পেশা হিসেবে গৃহকর্ম(শেষ পর্ব)

*প্রসঙ্গঃ পেশা হিসেবে গৃহকর্ম*(শেষ পর্ব) নিয়োগকারী পরিবারের যেমন গৃহকর্মীর উপর কিছু দায়িত্ব-কর্তব্য রয়েছে, তেমনি গৃহকর্মীরও কাজের দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকা বাঞ্ছনীয়। এক্ষেত্রে গৃহকর্মীও নিয়োগকারী কর্তৃপক্ষের মতো তার…

০ ০ ১৬৩ ৩ মিনিটের পড়া

পর্ব 3 আমাদের একটি পেইজ ছিলো(পর্ব-৩)

আমাদের একটি পেইজ ছিলো (৩য় পর্ব) অবাক হয়ে লক্ষ্য করলাম যারা স্মৃতিপটে স্থায়ী আসন করে ছিলো,যাদের কখনও ভুলিনি তাদের অনেকের সাথে আর স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠলনা।অথচ যাদের নাম-চেহারা কিছুই মনে ছিলোনা,তাদের সাথে নতুন করে আবার…

০ ০ ১৬৪ ২ মিনিটের পড়া

পর্ব 2 অদৃশ্য শূন্যতা

অদৃশ্য শূন্যতা শামীমা আকতার জানালার পর্দা, সোফার কভার, বিছানার চাদর কিংবা ঝকঝকে মেঝে— ভাবনায় বিভোর; স্বপ্ন দু’জনের পরিপাটি সংসার। উঠোনে শিশুদের হুটোপুটি, ছোট্ট একটি ছনের বাড়ি, গন্ধে মৌ মৌ ফুল রকমারি, উঠোনে বিছানো শীতল…

০ ০ ১৯৩ ১ মিনিটের পড়া

পর্ব 2 প্রসঙ্গ: পেশা হিসেবে গৃহকর্ম(২য় পর্ব)

*প্রসঙ্গঃ পেশা হিসেবে গৃহকর্ম*(২য় পর্ব) পেশা যাই হোক না কেন, প্রত্যেক ব্যক্তিই জন্মগতভাবেই মানুষ হিসেবে সম্মান ও মর্যাদার অধিকারী। প্রত্যেকে যার যার অবস্থান থেকে সেবাকর্মে নিয়োজিত থেকে দেশের ক্রমবর্ধমান উন্নতিতে অবদান…

০ ০ ১৬৫ ৪ মিনিটের পড়া

পর্ব 1 প্রসঙ্গ: পেশা হিসেবে গৃহকর্ম(পর্ব-১)

*প্রসঙ্গঃ পেশা হিসেবে গৃহকর্ম*(১ম পর্ব) বেঁচে থাকার প্রয়োজনে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। শুধু বেঁচে থাকা বা জীবনধারণ নয়, জীবনমান উন্নয়ন ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রতিটি ব্যক্তির সম্মানজনক, স্থিতিশীল ও সন্তোষজনক…

০ ০ ১৫৯ ২ মিনিটের পড়া
...