Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

স্মৃতির খেরোখাতায় আঁকা ডিসেম্বরের পাতা

0 পছন্দ 0 অপছন্দ
188 বার প্রদর্শিত
করেছেন (6,224 পয়েন্ট)   01 ডিসেম্বর 2025 "সাধারণ" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

স্মৃতির খেরোখাতায় আঁকা ডিসেম্বরের পাতা

—রফিক আতা—


তোমার মনে পড়ে কি সেই ডিসেম্বরের কথা যেখানে সমাপ্ত হতো একটি ক্লাসের নাম-খোদাই করা টেবিলের পথ। যেই ডিসেম্বরে এসে হারিয়ে ফেলতাম কতো কাছের চেনা বন্ধুকে—কেউ হয়তো আর ফিরত না আগের বেঞ্চের সেই ঠিকানায়, কেউ বদলে ফেলত বই, স্কুল, এমনকি স্বপ্নের চেহারাও।


আর আমরা দাঁড়িয়ে থাকতাম এক বিভ্রান্ত সন্ধিক্ষণে— পুরোনো-নতুনের ধূসর সীমানায়।

ডিসেম্বরে এসে নতুনত্বের মোহে পুরানার ঘ্রাণ ভুলে যেতাম, তবুও এজন্য কোন তাপ-অনুতাপ, কোন আফসোস জমতে পারতো না। ছিল না কান্না, অভিমান, কিংবা হাহাকার। কারণ আমার কাছে ডিসেম্বর ছিল একান্ত নিজের— স্বপ্ন দেখার, দিন গোনার, পরীক্ষা শেষ হওয়ার প্রতীক্ষায় ব্যাকুল হবার সময়।



বেশ তাড়াহুড়ো থাকতো ডিসেম্বরের সেই বয়সে— কখন শেষ হবে পরীক্ষার শেষ পাতা? কখন ইশকুল ঘোষণা দেবে— “আজ থেকে ছুটি”? আর কখন হেমন্তের টাটকা ঘ্রাণ মেখে নানা বাড়ির পথে রওনা দেবো! মেঘলা সকালের তীব্র শীতও তখন থামাতে পারতো না আমাদের উচ্ছ্বাস।


ডিসেম্বর মানেই ছিল—

ঢোলের মতো ধুকপুক করতে থাকা হৃদয়, আদুরে শীতের দুপুরে রোদ পোহানোর সুখ, নতুন বছর আসছে এই আনন্দে খাতা-কলমে নতুন নাম লিখে ফেলার উত্তেজনা। পকেটভর্তি নতুন গল্প, নতুন খাতার প্রথম পাতায় কাঁপা হাতের স্বাক্ষর, আর পুরোনো ক্লাসের জন্য অজানা-অপ্রকাশ্য এক শূন্যতা।


তখন ডিসেম্বর মানেই ছিল মাঠের কচি ঘাসে দৌড়ঝাঁপ, বিকেলের শেষ আলোয় লাঠি পেটানো ক্রিকেট ব্যাটের শব্দ, আর মাটিতে গড়াগড়ি খেলে ক্লাসের শেষ দিনে জামায় লেগে থাকা ধূলোর গন্ধ। ছুটির খাতার ফাঁকে ফাঁকে আমরা জমা রাখতাম কাগজের তৈরি ক্ষুদে-বিমান, যেগুলো উড়ে যেত ঠিক আমাদের অসমাপ্ত স্বপ্নের মতো।


সন্ধে হলেই পাড়ার মসজিদ থেকে বেজে উঠতো মৃদু আজানের সুর। আমরা দৌড়ে যেতাম নামাজ শেষ করে আবার খেলায় ফিরতে— যেন রাতের অন্ধকারও আমাদের কাছ থেকে শৈশবকে কেড়ে নিতে না পারে। ডিসেম্বরের শীতে আঙুল জমে আসলেও, বন্ধুদের হাসির উষ্ণতা সেই শীতকে ভুলিয়ে দিত চোখের পলকে।



আজ বুঝি—

ডিসেম্বর শুধু ছুটি নয়, পরীক্ষার অপেক্ষা নয়,

বরং শৈশবের লুকানো দরজা— যেখানে ঢুকলে ফিরে আসে সেই গন্ধ, পুরোনো বেঞ্চের কাঠের সোঁদা পরিচয়, বন্ধুত্বের অদলা-বদলি হাসি, কাগজের তৈরি বিমান আর কাঁচা বয়সের সরল বিশ্বাস।


তবুও, শিশু মনে ডিসেম্বর আজো অচেনা নয় স্মৃতির অ্যালবামে সে রয়ে গেছে চুপচাপ, আলো- অন্ধকারে মিলেমিশে। হাসির আড়ালে লুকানো নীরব কিছু হাহাকার, আর বিদায়ের ভীড়ে ভেসে আসা অসীম ছুটির এক মধুর কোলাহল হয়ে। সময়ের পরম্পরায় ডিসেম্বরেরা ফিরে ফিরে আসে, কেবল ফিরে আসেনা মধুর সেই শৈশব, ছোট্ট বেলার পকেট ভর্তি গল্প। আর ফিরে আসেনা সেই মাটির গন্ধ। তবুও আমি লেখার মাঝে খুঁজে নিতে চেষ্টা করি হারিয়ে ফেলা দিন, হারিয়ে ফেলা ক্ষণ, হারিয়ে ফেলা ডিসেম্বর। 


স্মৃতিলিপি

এক, বারো, পঁচিশ ইং 

সোমবার।

image

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 304 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6224। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 1663
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


‎ভুলিনি ডিসেম্বরের উনত্রিশে তোমার প্রস্থান, ‎ভুলিনি ভাঙা রাস্তার মোড়ে অপেক্ষার দ[...] বিস্তারিত পড়ুন...
34 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ডায়েরির ধূসর পাতায় আঁকা গল্প  —রফিক আতা— ধূসর-কালো চামড়ার মলাটে বাঁধা এক পুরোনো খ&[...] বিস্তারিত পড়ুন...
141 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শব্দের মর্যাদা বনাম স্বৈরাচারের স্লোগান —রফিক আতা— ব্যালকনির দিকে যাওয়ার দু’প[...] বিস্তারিত পড়ুন...
197 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শুক্রবার ও এক আকাশ মুক্তি  রফিক আতা বৃহঃস্পতিরা অতলান্ত ঘুমের ঘোরে হারিয়ে গেলেই, &[...] বিস্তারিত পড়ুন...
166 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
বিকেলরা ফুরিয়ে যায় সন্ধ্যার ধ্বনিতে  —রফিক আতা— আজকের গোধূলি মনের দেওয়ালে চির ó[...] বিস্তারিত পড়ুন...
179 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    673 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    6 মন্তব্য

    33 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    125 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. জামিনুল রেজা

    83 পয়েন্ট

    1 প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    82 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

...