Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

শৈশবের শবেবরাত

0 পছন্দ 0 অপছন্দ
180 বার প্রদর্শিত
করেছেন (5,852 পয়েন্ট)   03 ফেব্রুয়ারি "সাধারণ" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

শৈশবের শবেবরাত

— রফিক আতা —


শৈশবের শবেবরাতের কথা মনে হলেই স্মৃতির খেরোখাতার পাতাগুলো ছলছল করে ওঠে—ঠিক যেন পানির কলকল শব্দে ভিজে যাওয়া কোনো বিকেল। মাগরিবের আজান পড়তেই আমাদের ছোটদের মনে বয়ে যেত এক অন্যরকম আনন্দের জোয়ার। মনে হতো, এ রাতটা যেন শুধু আমাদেরই।


গোসল ছিল শবেবরাতের প্রথম পর্ব। আমরা বিশ্বাস করতাম—গোসলের প্রতি ফোঁটা পানিতে নেকি, গুনাহ মাফ, এমনকি ৭০ কিংবা ৭০০ রাকাত নফল নামাজের সওয়াবও আছে! (যা তখনকার সমাজে প্রচলিত একটি ভ্রান্ত ধারণা ছিল)। আমি তো রীতিমতো মাথার পানি মুছতামই না—ভাবতাম, প্রতিটি ফোঁটাই তো নেকির বাহক!


গোসল শেষে আব্বু কিংবা বড় ভাইয়ের হাত ধরে ছুটতাম মসজিদের পথে। সেদিন মসজিদে মুসল্লিদের ঢল নামত। অগণিত মানুষের উপস্থিতিতে মসজিদের মেঝে যেন প্রাণ ফিরে পেত। আমরা ছোটরা এদিক-ওদিক দৌড়াদৌড়ি করতাম, আর সমাজের কিছু মুরব্বি চোখ রাঙিয়ে আমাদের শাসনে আনতেন।


ইশার নামাজ শেষে ইমাম সাহেব শুরু করতেন বয়ান। জান্নাত, জাহান্নাম, তওবা আর গুনাহ থেকে ফিরে আসার কথা শুনে উপস্থিত মুসল্লিদের হৃদয়ে জেগে উঠত প্রভুর প্রেম আর ভয়। তারপর দীর্ঘ সময় ধরে চলত হালকায়ে জিকির। সবাই ধ্যানমগ্ন হয়ে রবের জিকিরে মশগুল থাকতেন, আর আমরাও শিশু কণ্ঠে সুর মিলাতাম।


জিকির শেষে মিলাদ—

“ইয়া নবী সালামু…”

এরপর সবাই হাত তুলতেন রবের দরবারে। বলা হতো—এ রাত গুনাহ মাফের রাত। তাই কান্না আর আকুতিতে মসজিদ প্রাঙ্গণ থরথর করে উঠত। আমরাও অবুঝ চোখের অবুঝ পানি রবের কদমে সমর্পণ করতাম।


মুনাজাত শেষে বিতরণ হতো জিলাপি আর সমুচা। সত্যি বলতে কী, শবেবরাতে মসজিদে যাওয়ার এক বড় কেন্দ্রবিন্দুই ছিল এই জিলাপি! জিলাপি হাতে পেয়ে খুশিতে বুক ভরে যেত। কেউ কেউ তখন বাড়ি ফিরতেন, আবার কেউ মসজিদেই থেকে যেতেন ইবাদতে। আমরা বাড়ি ফিরে ঘুমিয়ে পড়তাম।


কিন্তু ঘুমের মাঝেও চোখে পড়ত—আম্মু ঘরের এক কোণে বসে অনেক রাত পর্যন্ত নফল নামাজ পড়ছেন, কান্নায় ভিজছে তাঁর দোয়াগুলো। ভোরে সাহরির জন্য উঠতাম, তারপর রোজা রাখার চেষ্টা। কিন্তু সে রোজা পূর্ণ হতো কই! ক্ষুধার কাছে হার মানতাম আমরা ছোটরা।


দিনভর আম্মু তেলাওয়াত করতেন, আর আমরা দাদির সঙ্গে বসে তাসবিহ পড়তাম। ক্লান্তি যেন আমাদের ছুঁতেই পারত না। এইভাবেই এক অনন্য আমেজে কেটে যেত শবেবরাত—আমাদের শৈশবের কোমল, স্নিগ্ধ শবেবরাত।


আজ বহু বছর পেরিয়ে গেছে। শবেবরাতে আর শৈশবের বন্ধুদের নিয়ে পুকুরে নেমে আনন্দ উল্লাসে গোসল করা হয় না। হোক না সে গোসল সওয়াবহীন, তাৎপর্যহীন—তবু স্মৃতির রোমন্থন তো হতো! আজও মসজিদে শবেবরাতে জিলাপি বিতরণ হয়, কিন্তু সেই শৈশবের উৎসবমুখর মখমল অনুভূতিটা কোথাও আর পাওয়া যায় না।


জীবনের রকমারি ব্যস্ততার ভিড়ে রাতজেগে মায়ের ইবাদত, সালাত আর দিনভর তেলাওয়াত শোনা হয় না। আর সেই বুড়ি দাদি—যাঁর সঙ্গে সারাদিন তাসবিহ পড়ে কেটে যেত সময়—তিনি এখন পরম শান্তিতে ঘুমিয়ে আছেন রাস্তার পাশের কলাবাগানের মাটির ঘরে।

শৈশবের শবেবরাত তাই আজ শুধুই স্মৃতি—মধুর, ম্লান, তবু অমূল্য।


দিনলিপি 

তিন, দুই, ছাব্বিশ 

মঙ্গলবার image

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 9 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 286 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 5852। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3355
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


হরেক রকম বুলি আওড়াতে আওড়াতে একটি সিএনজি হুস করে চলে যেত বাড়ির সামনের রাস্তা দিয়ে। আম[...] বিস্তারিত পড়ুন...
142 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

শৈশবের কিছু ভ্রান্ত ধারনা – যেগুলো এখন শুনলে হাসি পায়: ১.আমি হাঁটলে চাঁদ ও আমার সাথে হাটে,আমি যেখানে যাই সেও সেখানেই যায়।  ২. ইঁদুরের গর্তে দাঁত ফেললে দাঁত আরো সুন্দর চকচকে হয়।  ৩. ফলের বিচ�[...] বিস্তারিত পড়ুন...
171 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
এক চিলতে শৈশবের কোলাহল  🖊️—রফিক আতা—  নীরব চারপাশ। থমথমে উঠান-বাড়ি। অদূরে মিটমি&[...] বিস্তারিত পড়ুন...
146 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

শৈশবের দরদমাখা গদ্য ‘রঙিন মখমল দিন’ নিয়ে কিছু কথা —রফিক আতা— হিমেল, হেমন্তময় ডিস[...] বিস্তারিত পড়ুন...
129 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

অভিশপ্ত শৈশবের রেলগেইট —রফিক আতা— রিকশা পঞ্জি —২ রাত তখন প্রায় ১১টা। সারাদিনের &[...] বিস্তারিত পড়ুন...
151 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    2244 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    111 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    904 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    45 টি আইডিয়া ব্লগ

  3. Mayabi Ilmaz Megh

    828 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    41 টি আইডিয়া ব্লগ

  4. রফিক আতা

    367 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

...