Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

বিষাদের চিরকুট, একটি গ্যারেজ

0 পছন্দ 0 অপছন্দ
163 বার প্রদর্শিত
করেছেন (5,852 পয়েন্ট)   28 ডিসেম্বর 2025 "ইসলামিক গল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

বিষাদের চিরকুট, একটি গ্যারেজ

—রফিক আতা—


রিকশা পঞ্জি —০৩



প্রবেশপথে এক টুকরো বস্তা পড়ে আছে—হয়তো এটাই পাপোষ। তার ওপর দিয়ে পা ফেলেই ঢুকলাম অন্ধকারাচ্ছন্ন ঘরে। ফ্লোরে বিছানো দুটি ছেঁড়া রেক্সিন। দক্ষিণ দেয়ালে একটি বাতায়ন, তার পাশে আড়াআড়ি ঝোলানো রশি। সেখানে শুকোচ্ছে রঙচটা শার্ট, লুঙ্গি আর পুরোনো গামছা। বাতাসে নর্দমার কটু গন্ধ, তার সঙ্গে মশাদের অবিরাম গুনগুনানি।



এটাই হলো গ্যারেজে থাকা রিকশাচালকদের বাসস্থান। বৃহস্পতিবারে সাধারণত মধ্যরাত পর্যন্ত রিকশা চালাই। তারপর মাদ্রাসায় ফিরে যাই।  গতরাতে আমি মাদ্রাসায় ফিরিনি; এখানে রাত কাটিয়েছি। তাই খুব কাছ থেকে দেখেছি তাদের জীবনের নির্মম প্রতিচ্ছবি। ছোট্ট এই কামরায় অন্তত পনেরো-ষোলোজন মানুষ গাদাগাদি করে শোয়। প্রত্যেকের শয্যা বলতে একটি কাঁথা, একটি বালিশ। কিন্তু সে বালিশও নরম নয়—ইটের ওপরে সামান্য ফোম ট্যাক্স বসানো। মাথা রাখলে মনে হয় যেন ব্যথার ওপর ব্যথা চেপে বসেছে।



রাতের গভীরে আমি শুয়ে শুয়ে তাদের নিঃশ্বাসের শব্দ শুনছিলাম। কে কেমন ঘুমাচ্ছে, কে কী স্বপ্নে গা ডুবিয়েছে, তা বোঝা যাচ্ছিল না। তবে তাদের মুখগুলোতে এক ধরনের ক্লান্তি লেগে ছিল, যেন দীর্ঘ পথের ক্লান্ত পথিকরা মুহূর্তের জন্য আশ্রয় নিয়েছে। আমি তাদের পাশে শুয়ে থেকেও বারবার প্রশ্ন করেছি নিজেকে—আমার জীবন আর তাদের জীবনের ফারাক কোথায়? আমি বইয়ের আলোয় স্বপ্ন খুঁজি, আর তারা দিনের পর দিন রিকশার প্যাডেলে নিজেদের জীবন ঘষে ক্ষয় করে।



কিছু কিছু জীবন এভাবেই এগোয়—নিদারুণ কষ্টের বেড়াজালে বন্দি থেকেও চলতে থাকে। মাঝেমধ্যে ক্ষণিকের সুখ তাদের ছুঁয়ে গেলেও অসুখ আর অভাবই হয়ে ওঠে চিরসঙ্গী। তবু এক চিলতে হাসি—সন্তানের মুখে, স্ত্রীর মুখে—তাদের বাঁচিয়ে রাখে। সেই হাসিই হয় তাদের একমাত্র প্রেরণা।



রাত শেষে যখন ভোরের আলো ফোটে, তখন মনে হয়—বিষাদের এই গ্যারেজও যেন নতুন দিনের স্বপ্ন বুনে নেয়। কিন্তু সেই স্বপ্নের রঙ বড়ই ফিকে।



২৭/৬/২০২৫ ইং

শুক্রবার


আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 9 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 286 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 5852। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 2286
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


রিকশা পুঞ্জি—৯ মধ্যদুপুর। কাঠফাটা রোদ্দুরে নিস্তেজ খণ্ড খণ্ড ছায়াহীন শহর। আর &[...] বিস্তারিত পড়ুন...
72 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

বিষাদের পাটাতন রফিক আতা  দুঃখ জমে ভীষণ এ মনের বাড়ি— দুঃখ নামানোর নেই কোনো সিঁড়ù[...] বিস্তারিত পড়ুন...
439 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

‎কে বলেছে প্রেম প্রগতিশীল! ‎কে বলেছে প্রেমের সমীর স্তুতিশীল! ‎ ‎প্রেম তো আদিকাল থ[...] বিস্তারিত পড়ুন...
23 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আমি একটি কাব্যগ্রন্থ লিখবো। ‎গ্রন্থটি মলাটবদ্ধ করবো একশো পৃষ্ঠায়। ‎পুরো গ্রন্&[...] বিস্তারিত পড়ুন...
411 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
প্রভাতের মৃদু আলোয় ব্যালকনিতে বসে আমি টেবিলের উপর খাতা খুলে কিছু পুরোনো স্মৃতি লিখ[...] বিস্তারিত পড়ুন...
168 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    261 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    13 টি আইডিয়া ব্লগ

  2. আল-মামুন রেজা

    20 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

...