ভোর হলো–
আকাশের রঙ ধীরে ধীরে পাল্টায়,
নরম আলো ছড়িয়ে পড়ে পৃথিবীর গায়ে৷
আমি জানালা খুলে দাড়াই–
রাতের অস্থিরতা, দুশ্চিন্তা, ভয়
সব যেন পিছনে পড়ে থাকে৷
আমি কে?
ভোর বলে–
তুমি প্রতিদিন নতুন হও৷
"গতকালের সব ভুল নিয়ে আজকে বাঁচতে নেই,
আজকের আলো তোমার নতুন করে শুরু করার অনুমতি দিচ্ছে৷ "
আমি গভীর নিশ্বাস নেই–
মনে হয় আমি সত্যিই বদলাই,
আবার তৈরি হই,
আলোয় ডুবে মুছে ফেলি সব কালো আধার৷
আমি শিখি–
পরিচয় স্থির নয়,
পরিচয় হলো প্রতিদিনের পুনর্জন্ম৷
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।