Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

‎ঝড়ের রাইতে আজও মনে পড়ে শৈশব

0 পছন্দ 0 অপছন্দ
160 বার প্রদর্শিত
করেছেন (6,224 পয়েন্ট)   19 মার্চ "অন্যান্য" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

‎ঝড়ের রাইতে আজও মনে পড়ে শৈশব

‎—রফিক আতা

‎

‎গভীর রাত। আধার যেন নিকষ আধারেরই এক গভীর চাদরে ঢাকা পড়া । এরই মধ্যে হঠাৎ করেই শুরু হলো দমকা হাওয়া। আকাশের গুড়ুম গুড়ুম শব্দে যেন অদৃশ্য কোনো অস্থিরতা জমে উঠছে। দু-এক ফোঁটা বৃষ্টি, ফাগুনঝরা শুকনো পাতা—টিনের চালে লেগে লেগে তৈরি করছে এক অসম্পূর্ণ, তবু অদ্ভুত পরিচিত কম্পন। বাতাসের শা শা শব্দে বুকের বাঁপাশটা থরথর করে কেঁপে ওঠে।

‎

‎আচমকা, কোনো পূর্বনোটিশ ছাড়াই, আমি যেন গদ্য ছেড়ে পদ্যের সাথে সখ্যতা গড়ে তুলেছি। আজ এই ঝড়ো নিশুতি রাতে, আনমনে গদ্যের পাতায় কলম রাখলাম। এই তো শুরু বৃষ্টি—একটা ভয়ানক, অথচ অদ্ভুত প্রশান্তির বৃষ্টি। কতোকালের শুকনো ভূমি যেন মুখিয়ে ছিল এই ছোঁয়ার জন্য।

‎

‎বৈদ্যুতিক সংযোগ তো সেই কবেই বিচ্ছেদ ঘটিয়েছে—প্রবল বাতাস শুরু হওয়ার আগেই। পুরো ঘর জুড়ে এখন আধারের আধিপত্য। এই একাকিত্বের রাতে, একা শুয়ে, আমার সমস্ত ভাবনাগুলো বারবার ঢলে পড়ছে শৈশবের সেই বধ্যভূমিতে। আমি যেন নিজের সত্তাকেই ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারছি না; স্মৃতিগুলো হঠাৎ করেই আমাকে গ্রাস করে নিচ্ছে।

‎

‎মনে পড়ে ঝড়ো হাওয়ার শৈশব। মনে পড়ে টিনের চালের নিচে বসে বৃষ্টির ফোঁটা গুনে যাওয়ার দিনগুলো। উঠোন জুড়ে জমে থাকা কাদাজল, আর সেই জলে কাগজের নৌকা ভাসানোর ব্যর্থ চেষ্টাগুলো। মনে পড়ে, দূরে কোথাও বাজ পড়লে পাড়ার কুকুরগুলো হঠাৎ চিৎকার করে উঠত, আর আমি আঁতকে উঠে মায়ের কোলে মুখ গুঁজে দিতাম।

‎

‎এই যে এখন একা শুয়ে আছি—ভূতপ্রেত, জিন কিংবা চোর-ডাকাতের কোনো ভয় নেই। অথচ বুকের ভেতর একটা শূন্যতা, এক অদ্ভুত হাহাকার। শৈশব হারানোর হাহাকার। আহা! একটা সময় ছিল, যখন রাতের বেলায় ঘরের বাইরে যাওয়া তো দূরের কথা, ঘরের ভেতরেই এক কামরা থেকে আরেক কামরায় একা যেতে পারতাম না। ভয় পেতাম। এখন ভয় নেই—কিন্তু সেই ভয় না থাকাটাই যেন আরও বেশি ভয়ের।

‎

‎এমন ঝড়ের রাতে বিজলি চমকালে, মায়ের পাশে শোয়া ছোট্ট আমি খুব জোরে মাকে জড়িয়ে ধরতাম। সব ভয়ের পরাজয় ছিল মায়ের আচলে। কখনো প্রবল বেগে বাতাস বইলে আমি কেঁদে উঠতাম, আর মা নিঃশব্দে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন—যেন পৃথিবীর সব ঝড় তার সেই স্পর্শেই থেমে যাবে।

‎

‎মনে পড়ে, মা মাঝে মাঝে গল্প বলতেন—ঝড় থামানোর গল্প, সাহসী মানুষের গল্প, কিংবা এমন কোনো রূপকথা যেখানে অন্ধকারেরও একটা শেষ আছে। সেই গল্প শুনতে শুনতেই কখন যে ঘুমিয়ে পড়তাম, টেরই পেতাম না। বাইরে ঝড় চলত, কিন্তু আমার ভেতরে তখন শান্তির এক নরম ভোর।

‎

‎আজও ঝড় আসে, বৃষ্টি নামে, বিদ্যুৎ নিভে যায়—সবকিছুই যেন আগের মতোই থাকে। শুধু বদলে গেছে আমার অবস্থান। এখন আর মায়ের আচল নেই, নেই সেই নির্ভরতার সহজ আশ্রয়। আছে শুধু স্মৃতি—যা ঝড়ের রাতে আরও বেশি করে ফিরে আসে, আরও গভীর হয়ে ওঠে।

‎

‎হয়তো মানুষ বড় হয়, কিন্তু তার ভেতরের সেই ছোট্ট শিশুটি কোনো এক ঝড়ো রাতে চুপচাপ ফিরে আসে—একটু আশ্রয় খুঁজতে, একটু মায়ের গন্ধ পেতে।

‎

‎রাতলিপি|স্মৃতিগদ্য

‎১৮.৩.২৬| বুধবার।

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 304 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6224। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3627
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
কেন মনে পড়ে শৈশব       রফিক আতা কেন মনে পড়ে শৈশব, কেন মনে পড়ে কৈশর, কেন হৃদয়ে ব্যথা জ[...] বিস্তারিত পড়ুন...
354 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শিশুদের হারানো শৈশব মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী কলম | মার্চ ০১,২০২৬ গত বৃহ&[...] বিস্তারিত পড়ুন...
525 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

পুকুরঘাটে ফেলে আসা শৈশব রফিক আতা  ‎ ‎সেই পুকুরটা আজও আছে ‎আছে পুরোনো সেই বাঁশঝ[...] বিস্তারিত পড়ুন...
28 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
নীরব চারপাশ। থমথমে উঠান বাড়ি।অদূরে মিটমিট জ্বলছে একটি ল্যাম্পপোস্ট। শূন্য থেকে [...] বিস্তারিত পড়ুন...
188 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আম শৈশব স্মরণে উদাস দুপুর    —রফিক আতা— আজকের দিনটি আমার কাছে বেস্ট। কারণ আমি আজ আর[...] বিস্তারিত পড়ুন...
135 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    734 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    7 মন্তব্য

    36 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    125 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. জামিনুল রেজা

    83 পয়েন্ট

    1 প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    82 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

...