[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

নীরবতার অবসান

১৬০ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

"নীরবতার অবসান"

      রওনাকুল ইসলাম রেজভী 

------------------------------------------------------------

একটি কবিতা লিখবো তার জন্য ক'দিন ধরে


আমি ভাবছি শুধু ভাবছি কিন্তু কিছুই লিখতে পারছি না,


এই স্তব্ধতা যেন এক বিষাক্ত জাদুটোনা,


শব্দেরা বন্দী খাঁচায়, খুঁজছে মুক্তির ঠিকানা।


চারিদিকে শুধু দেখি স্বৈরাচারীর দাপট,


মানুষের মুখ ঢেকেছে ভয়ের এক প্রকাণ্ড কপাট।


কলমের ডগায় আগুন, তবুও তা জ্বলে না,


কারণ, লেখা মানেই তো মশাল হাতে চলা।


ক'দিন ধরে এই যন্ত্রণা, এই নীরব অস্থিরতা,


কোথায় লুকানো আছে দ্রোহের তীব্র সার্থকতা?


আমি তো বিদ্রোহী , আমার তো কাজ আঘাত হানা,


অথচ ভয়ে আজ হাত কাঁপে, কেবলই পিছিয়ে আসা।


মিথ্যা ভাষণ আর অন্ধকারের শাসনে,


গণতন্ত্র যেন আজ নিথর পাথরের আসনে।


প্রতিদিন খবরের কাগজে দেখি কত চাপা ক্ষত,


তবুও আমরা সবাই নির্বাক, যেন এক দল মৃত।


না, আর নয়! এই ভয়, এই দ্বিধা আজ শেষ হোক,


সাদা খাতা ছিঁড়ে ফেলে আঁকি প্রতিবাদের আলোক।


আমার কবিতা হোক শৃঙ্খল ভাঙার মন্ত্র,


আমার অক্ষর হোক মুক্তির এক নতুন যন্ত্র।


আমি লিখব সেই নিপীড়িতের চাপা কান্না,


যারা হারিয়েছে অধিকার, পায়নি সামান্য সান্ত্বনা।


আমি লিখব সেই দ্রোহ, যা লুকিয়ে আছে শিরায়,


যা স্বৈরাচারের বুকে আঘাত হানতে চায় বীরায়।


শব্দরা আজ আর লুকোবে না কোনো ভয়,


সত্যের শক্তিতে আঁধার হবে পরাজয়।


কলম আমার অস্ত্র, আর কবিতা আমার ঢাল,


ভয় করি না আর কোনো কঠিন মহাকাল।


প্রতিটি চরণ যেন হয় এক একটি স্ফুলিঙ্গ,


যা ভেঙে দেবে জালিমদের সব অহং, সব আস্ফালন


আজ তবে এই শব্দেরা মুক্তির গান গাইলো।image

সোর্স: নিজস্ব আইডিয়া;https://www.facebook.com/share/1GsZoKDhxX/
eID: 1718
প্রকাশিত03 ডিসেম্বর 2025 (113 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 92 উপমার অবসান

‎. ‎প্রাগৈতিহাসিক আদিম অরণ্যের আঁধার থেকে ‎আজকের নগর সভ্যতার আলোকমালা অবধি— ‎প্রেমিকারা সর্বাধিক উপমিত হয়েছে ‎ফুল ও চাঁদের সাথে। ‎ ‎শেকায়াত, এ আমার শেকায়াত! ‎ ‎তোমার রুখসারের নূরে যে চাঁদ আচ্ছন্ন হয়ে পড়ে, ‎সে তো কেবল…

০ ০ ৪২৮ ১ মিনিটের পড়া

পর্ব 7 নীরবতার শহর

নীরবতার শহর মোহাম্মাদ জাহিদ হোসেন গদ্যকবিতা | ১৩ ডিসেম্বর ২০২৫ নীরবতার গল্প কেবল কবিতার পৃষ্ঠা নয়, আমরা সবাই শুনি, কিন্তু ঠিক কখনো চোখে রাখি না। আইনের নিচে চাপা মানুষ থাকে, তাদের কান্না কখনো বাতাসে ভেসে আসে না। তারা চুপ…

০ ০ ৫৩৭ ১ মিনিটের পড়া

পর্ব 4 নীরবতার ভিতরে এক পুরুষ

নীরবতার ভিতরে এক পুরুষ লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন লেখার ধরনঃ গদ্যকবিতা তারিখঃ ২ নভেম্বর ২০২৫ পুরুষ— শব্দটা শুনলেই মনে হয় শক্ত, অটল, অদম্য। কিন্তু তার ভিতরে? সেখানে গর্জে ওঠে এক নিঃশব্দ ঝড়, যার শব্দ কেবল সে-ই শোনে, কেউ…

০ ০ ৫৬৬ ২ মিনিটের পড়া

পর্ব 118 স্বপ্নের বীজ ও নীরবতার শক্তি (বিশ্লেষণধর্মী)

স্বপ্নের বীজ ও নীরবতার শক্তি লেখক: মোহাম্মদ জাহিদ হোসেন লেখার ধরন: বিশ্লেষণধর্মী তারিখ: ২৯ অক্টোবর ২০২৫ স্বপ্ন আসলে একেকটা বীজের মতো। ছোট, অদৃশ্য, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে এক বিশাল জীবনের সম্ভাবনা। আমরা অনেকেই…

১ ১ ৬৬৩ ৪ মিনিটের পড়া

পর্ব 4 অভিশপ্ত দম্ভের অবসান

পারস্যের ওই ধূসর ধূলায় দম্ভের মিনার আজ ধূলিসাৎ, জনতার ঘাতে চূর্ণ মূর্তি, নামছে আঁধারে বজ্রপাত। রাফজি সেনার দর্প চূর্ণ, ভাঙছে দম্ভের পাষাণ তনুর লেশ, মূর্তি ভাঙার শান্ত দৃশ্য, জুড়িয়ে দিল যে আজ এ বুক বিশেষ। ইরাক-সিরিয়ার…

০ ০ ১৬০ ২ মিনিটের পড়া
...