*
তুমুল স্নিগ্ধ রমাদান যায় ,
তবু আমি যেন নিগূঢ় কলুষতায় ভীষণ অবহেলিত।
সাহরি, তারাবিহ ও তেলাওয়াতে জাগে না সেই তীব্র নেশা,
মন রয়ে যায় তখনো যেন নিতান্ত দূরন্ত গতিহীন।
আহা রমাদান!
শুদ্ধির অজুহাতে তুমি ঢেকে দাও নিকষ দাগ বর্ণ,
তোমার ছোঁয়াতেই যেন মুছে যায় আমার
সহস্র পাপের ধূসর মলিন চিহ্ন।
*
*—রফিক আতা
—পহেলা রমাদান
উনিশ, দুই, ছাব্বিশ ইং
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।