[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

রঙিন ফানুস

৫৮ জন পড়েছেন
০

এক অন্য মরুর প্রেম

লেখক: রফিক আতা | সিরিজ আইডি: #157 | পর্ব নং: 47
eID · যাচাই হচ্ছে…

রঙিন ফানুস

   —রফিক আতা

একদিন কহিল বন্ধু আনাস—
জীবন তো কেবলই এক রঙিন ফানুস,
আকাশের নীল গায়ে
ক্ষণিকের উল্লাস মেখে
উড়ে যায়—
তারপর হঠাৎ কোনো এক সন্ধ্যার কাছে
নিজেকেই নিঃশেষ করে।


আমি বলিলাম—
তবে এত আয়োজন কিসের?
এত ঘর বাঁধা,
এত মানুষের কাছে ফিরে আসার আকুলতা,
এত না-বলা কথার ভার
বুকে নিয়ে হাঁটা কেন?


আনাস মৃদু হাসিল—
“মানুষ জানে, সে ফানুস;
তবু আকাশের স্বপ্ন দেখে।
জানে, আলো ফুরাবে—
তবু অন্ধকারের বিরুদ্ধে
একটি প্রদীপ জ্বালিয়ে রাখে।


এই তো জীবন—
ফুরিয়ে যাওয়ার নিশ্চিত সংবাদ জেনেও
বেঁচে থাকার পক্ষে
একটি অসম্ভব সুন্দর অজুহাত।”


আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 11 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6282। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4604
প্রকাশিত09 অগাস্ট (6,282 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

আমার চারিপাশে তোমার বিচরণে- প্রতিদিনই একটা করে বসন্ত হতো আমার, রঙিন বসন্ত।

"বিষন্ন বসন্ত" আজ তোমাকে খুব মনে পড়ছে,খুউব! কারণে অকারণে মনে তোমাকে সবসময়ই পড়ে। আমের মুকুলের ঘ্রাণে প্রকৃতি আজ ব্যাকুল, বৃক্ষদেবী,গুল্মলতারা সেঁজেছে লাল-নীল, হলুদ, বেগুনি বাহারি রঙের সাঁজে। কোকিলের কুহুকে শত যুগলের…

০ ০ ১২৭ ২ মিনিটের পড়া

পর্ব 119 ডিসেম্বরের উনত্রিশ

‎ভুলিনি ডিসেম্বরের উনত্রিশে তোমার প্রস্থান, ‎ভুলিনি ভাঙা রাস্তার মোড়ে অপেক্ষার দাস্তান। ‎অবেলায়, ভ্যাপসা রোদ্দুরে—জাপসা মনে পড়ে, ‎ছটফট ত্রস্ত হলরুম, পরীক্ষার পাতার পরে। ‎ ‎হিজাবের তরে, মুগ্ধতার অভ্যন্তরে, ‎দেখিনি কভু তব…

০ ০ ৬৭ ১ মিনিটের পড়া

পর্ব 104 ইশক এক লা-মেহদুদ তাসাওউর

ইশকের জগতে তো কেবল ইশকই মানান, ‎প্রাপ্তির হিসাব সেখানে নিছকই বেমানান। ‎ ‎ইশক মানে নয় কোনো আরজু-এ-হাসিল, ‎নয় কোনো সিলা কিংবা জওয়াবের তামান্না— ‎বরং এক নিঃশর্ত নিঃশব্দ আত্মসমর্পণ, ‎এক খামোশ জ্বালা, এক লা-মেহদুদ তাসাওউর। ‎…

০ ০ ৫২১ ১ মিনিটের পড়া

পর্ব 97 মলাট শেষে নীরবতা ও একটি মহাকাব্য

আমি একটি কাব্যগ্রন্থ লিখবো। ‎গ্রন্থটি মলাটবদ্ধ করবো একশো পৃষ্ঠায়। ‎পুরো গ্রন্থটিকে তিনভাবে বিভক্ত করবো। ‎ ‎প্রথম তেত্রিশ পৃষ্ঠা ভরিয়ে দেবো ‎শুধু তোমার হাসির সৌন্দর্য ও মাধুর্যের বর্ণনায়— ‎লাজুক হাসি, অভিমান ভাঙার হাসি…

০ ০ ৪৫৩ ২ মিনিটের পড়া

পর্ব 2 এক আজমি আশিকের ইশক আরমান

. যখন চারপাশে সহস্র শব্দের ভিড়, ‎মেহবুবার নামে কাঁপে ইশকের নীড়। ‎আমি যেন একটিমাত্র নামেই উন্মাদ, ‎হে রাসূলে আরাবি, সে নাম মুহাম্মদ। ‎: ‎মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ‎আমার সমগ্র সত্তা তোমাতেই সমর্পিত। ‎কোন…

০ ০ ২৮৯ ১ মিনিটের পড়া
...