স্বপ্নতরী শূন্য হেরি আঁখি ছলছল অশ্রুসজল,
ভাবনার শিয়রে জমে নবীপ্রেমের গজল।
যে রাত গলে গলে ঝরে আমার অগোচরে,
সে কি জানে, মদিনার প্রেমকাব্য মোর অন্তরে?
জোছনারা চুপিচুপি নামে মদিনার আঙিনায়,
আমার ব্যাকুল মন ছুটে সেই নূরের ঠিকানায়।
কত মরুপথ ডেকে বলে,এসো প্রেমেরই শহরে,
আমি শুধু ছুটে চলি নবীজির পবিত্র নগরে।
সবুজ গম্বুজ ভাসে যেন অশ্রুভেজা নয়নে,
দরুদেরা কাঁপন জাগায় আমার প্রতি শয়নে।
কবে সে পুণ্যধূলি মাখব মোর দু’নয়ন ভরে,
কবে দাঁড়াব নবীর রওজার পবিত্র দুয়ারে?
—রফিক আতা
১০,৭,২৬|শুক্রবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।