[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

রোদ-ফুল ও শৈশব

৩৬৯ জন পড়েছেন
০

শিহরিত শৈশব

লেখক: রফিক আতা | সিরিজ আইডি: #199 | পর্ব নং: 10
eID · যাচাই হচ্ছে…
‎রোদ-ফুল ও শৈশব
‎—রফিক আতা

‎কায়দা-রেহালের মক্তব শেষে ছুটি ইশকুলে,
‎ফড়িং খুঁজি মধ্যাহ্নের মুঠো মুঠো রোদ-ফুলে।
‎সাঁঝের বেলায় ঝিঁঝির ডাকে ঘরে আসি ফিরে,
‎হারিকেনের নিভু আলোয় পাঠ্যবইয়ে ঘুরি।

‎দোলনায় দোল, কানামাছি আর রঙিন ঘুড়ি,
‎হেমন্তদিনে গোল্লাছুটের গানে মনাকাশে উড়ি।
‎সাদাকালো টিভি, ছায়াছবি, রেডিওর আজান,
‎ঈদের রাতে নতুন জামায় মনে পড়ে বা'জান।

‎চল! সাইমা,শশী,রাফি,আশিক আর শিমুল—
‎বিল হতে তুলে আনি রঙিন শাপলা ফুল।
‎পাই না চিঠি, মেলে না মলিন কোনো মেসেজ,
‎নেই সে কোলাহল, পুরোনো দিনের আমেজ।

‎শ্রাবণ ভেঙে চোখের কোণে অশ্রু নেমে থামে,
‎হাত বাড়ালে প্রাণের বন্ধুর চিঠি পাই না খামে।
‎মনে পড়ে মনখারাপির কত শত অমিল কারণ,
‎মন পুড়লেও আজ কান্নায় ভাঙা ভীষণ বারণ।

‎রচনাকাল—
‎৪·৫·২০২৬ | সোমবার

‎
আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3864
প্রকাশিত13 মে (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 5 তায়েফের ফুল

‎তায়েফের ফুল ‎— রফিক আতা ‎ ‎কোমল পায়ে অতি তুচ্ছ এক জোড়া চপ্পল, ‎দৃঢ় মনোবল,তায়েফের পথে কদম অবিচল। ‎গ্রীষ্মের রোদ্দুর সঙ্গী হয়ে যায়েদ বিন হারিস, ‎নিশ্চয় মানবে তায়েফ, না মানলেও কুরাইশ। ‎ ‎পুরস্কার নয়, পদে পদে তুমুল…

০ ০ ১৫২ ১ মিনিটের পড়া

পর্ব 114 চা ও ছুটির দিন

আজ বৃহস্পতিবার, ‎ছুটির অলস এক বিকেল। ‎চলো না! গোলির মোড়ের ‎সেই পুরোনো চায়ের দোকানটায় যাই। ‎ ‎এক কাপ চা হয়ে যাক— ‎হ্যাঁ, এক কাপই! ‎যে কাপে তোমার ঠোঁটের স্পর্শের পর ‎আমার ঠোঁট চুমুক বসাবে, ‎আর আমাদের মাঝখানে ‎ধোঁয়ার…

০ ০ ২৩০ ১ মিনিটের পড়া

পর্ব 4 দরজার মাপ ও মৃত্যুর অঙ্ক

দরজার মাপ ও মৃত্যুর অঙ্ক ‎—রফিক আতা— ‎ ‎( মাস্টার বেডে সকলের প্রবেশ ‎যাতে স্বাগত না হয় সেজন্যে ‎প্ল্যানে দরজাটা ছোট মাপের দেখানো ছিল। ‎কিন্তু তা আর হয়ে ওঠেনি, ‎দরজাটা শেষ পর্যন্ত বড় রাখতে ‎রাজি হতেই হলো; ‎কারণ, অশিক্ষিত…

০ ০ ১৯৮ ৩ মিনিটের পড়া

পর্ব 51 মদিনার মহা আমেজ

তিনি গুলবাহার, আমি আঁধার, ‎তাঁর রৌশনে হিয়া সিক্ত আমার। ‎মম মনের গভীর স্তর থরথর, ‎বুকের বাঁ-পাশ দরুদেরই ঘর। ‎ ‎মুহাম্মদ সা. মুর্শিদ আমার, ‎তাঁর গুণকীর্তনে কলম উৎসর্গ। ‎দিন-রাতের এক কামনা আমার— ‎তার সুপারিশে যেন মিলে…

১ ০ ৩৩ ১ মিনিটের পড়া

পর্ব 50 রশীদি রওশন

পাহালিয়ার তীরে ধাবমান যে হাওয়া, ‎জ্ঞাত ভূলোক, জানে জান্নাতুল মাওয়া। ‎রশীদি মেহফিল হতে রুশদ-ঝরনা লয়ে, ‎ছুটছে কারা পৃথ্বীর পথে নববি বার্তা বয়ে! ‎ ‎রশীদি রওশনে রঞ্জিত রুহের মিনার, ‎ইলমের ইশারায় জাগে নিদ্রিত দিগন্তপার।…

০ ০ ৩৮ ১ মিনিটের পড়া
...