Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ইয়াউমুত্ তানবীহ ও রশীদি দীক্ষার কাঠগড়া —রফিক আতা—

0 পছন্দ 0 অপছন্দ
152 বার প্রদর্শিত
করেছেন (4,776 পয়েন্ট)   22 নভেম্বর 2025 "সাধারণ" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

যোহরের নামাযের সমাপ্তি। চারদিকের পরিবেশ তখনও নামাজের রেশ টেনে নেয়া গভীর নিরবতায় ডুবে আছে। কার্নিশের নিচে কাচের  ওপারে মিহি ধোঁয়ার মতো আলো পড়ে মসজিদের ভিতরটা যেন আরও শান্ত লাগছিল। আমি সুন্নাতের নিয়তে জায়নামাযে দাঁড়াতে যাচ্ছিলাম—ঠিক তখনই মাইকে স্পষ্ট একটি ঘোষণা ভেসে এলো—

“বাকি নামায শেষে জামেয়ার সকল সাথী ভাইদের কে বসার জন্য বলা হচ্ছে।”


শব্দটি কানে যেতেই বুকের ভেতর হালকা কাঁপন লাগলো। আজ তো বৃহস্পতি—এই দিনে এমনিতেই তো বসতে হয়;কিন্তু আজকের ঘোষণার টোনে যেন একটু আলাদা জোর ছিল। এমনকি আশপাশে তাকিয়ে দেখি—কয়েকজন সাথীর চোখেও আমার মতোই এক ধরনের অদ্ভুত প্রশ্ন জ্বলজ্বল করে উঠেছে।


সুন্নাত পড়া শেষ করেই সামনে গিয়ে বসলাম। দেখি মেহরাবের সামনের লম্বা খোলা জায়গায় দ্রুত চেয়ার সাজানো হচ্ছে। চেয়ারের পায়ের শব্দ মসজিদের কার্পেটে দমবন্ধ নীরব শব্দ তুলছিল। মিনিট পাঁচেকের মধ্যেই নায়েব সাহেব হুজুর দা.বা., ফেনীর হুজুর দা.বা., এবং দারুল একামার সম্মানিত উস্তাদগণ মসজিদে প্রবেশ করলেন। তাদের প্রবেশের সাথে সাথে জামেয়ার বাতাস যেন আরও ভারী হয়ে গেল।


মেহরাবের দিকে তাকিয়ে দেখি—সামনের কাতারে কয়েকজন সাথীকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তাদের কারও মাথা নিচু, কেউ আবার স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। মলিন মলিন মুখগুলোতে ক্লান্তি, লজ্জা, দুশ্চিন্তা—সব মিলিয়ে এক অদ্ভুত আবহ।


আর কিছুক্ষণ পরই সুস্পষ্ট হয়ে গেল— আজ يوم التنبيه অর্থাৎ সতর্কতা, তানবীহ, বিচার ও দীক্ষার দিন।


জামেয়ার ইতিহাসে এই দিনই মাদ্রাসার স্বকীয় চরিত্র। প্রথম যুগ থেকেই রশীদিয়ায় এই পদ্ধতি চলে আসছে—যদি কোনো সাথী নীতি, শারঈ আদেশ, বা প্রতিষ্ঠানের নেযাম লঙ্ঘন করে, তাকে মসজিদে দাঁড় করিয়ে সকলের সামনে সংশোধন করা হয়। যেন সে নিজে শিক্ষা পায়, আর বাকিরা চোখে দেখে সাবধান হয়ে যায়।


পূর্বরাতে পুরো মাদ্রাসায় তল্লাশি হয়েছিল—ডেক্সের ভিতরে, কাপড়ের ভাঁজে, বইয়ের পাতায়, কাঁথার রোলের ভেতর—কিছুই বাদ যায়নি। রাতভর করিডোরে টর্চের আলো, উস্তাদদের কড়া নজর, আর সাথীদের অস্থির নিঃশ্বাস—সবই যেন এক ভয়াল দৃশ্যের অবতার হয়ে এসেছিল গতরাতে।


যাদের কাছে মোবাইল ফোন, ইয়ারফোন, বা নেযাম-বিরোধী কোনো জিনিস পাওয়া গেছে—আজ তাদের বিচার। এবং সেই বিচার খুবই কঠোর ও প্রকাশ্য।


একসময় তালিকা পাঠ করা হলো। প্রথমে সাত

জন সাথীর নাম ঘোষণা হলো। প্রত্যেকেই সামনে গিয়ে দাঁড়ালো। তাদের মুখ-মণ্ডলে লজ্জা, ভয়, অনুশোচনা—সবকিছু রহস্যময়ভাবে মিলেমিশে আছে। এরপর নায়েব সাহেব ঘোষণা করলেন—


“তাদের অপরাধ প্রমাণিত। সিদ্ধান্ত—বহিষ্কার।”


এই শব্দটা পুরো মসজিদে যেন ঢেউ তুললো।

কারো নিশ্বাস ভারী হলো, কারো চোখে পানি এসে গেল। আর যাদের অপরাধ তুলনামূলক কম—তাদেরকে সামনে দাঁড় করিয়ে শাস্তি প্রদান করা হলো।image


শাস্তি ঘোষণার আগে নায়েব সাহেব অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন— “দোষের কাঠগড়ায় দাঁড়ানো কেউ যদি চায়—শাস্তির পরিবর্তে বহিষ্কার গ্রহণ করবে—তবে তার ওপর শাস্তি আর প্রয়োগ হবে না।”


মুহূর্তে সারা মসজিদ নিস্তব্ধ হয়ে গেল। কেউ নড়ল না। কেউ কিছু বলল না। সবাই শাস্তি গ্রহণ করল। 

য়তো তারা জানে— শাস্তি সাময়িক, কিন্তু বহিষ্কার আজীবনের বিচ্ছিন্নতা, পাঠের পাতা থেকে শুরু করে জীবনের পরবর্তী প্রতিটি পাতায় সেটা কালির মতো লেগে থাকে।


এরপর মাইকে দাঁড়িয়ে ফেনীর হুজুর দা.বা. বক্তব্য শুরু করলেন। তিনি বললেন— “যে প্রতিষ্ঠানে হুদুদ নেই—সেই প্রতিষ্ঠানের নেযাম একদিন না একদিন দরহাম বরহাম হয়ে যাবে, ভেঙ্গে পড়বে। নিয়মের প্রতি উদাসীনতা শুরু হলে—প্রতিষ্ঠানের অস্তিত্বই শঙ্কায় পড়ে।”


তার কণ্ঠে ছিল দৃঢ়তা, অথচ বুকে অনুভূতির উষ্ণতা লুকানো। তিনি একটু থামলেন, তারপর স্মৃতির খাতায় হাত বুলিয়ে বললেন—  


“আগে যখন يوم التنبيه শুরু হতো—দোয়া, তাওবা, এবং আত্মসমালোচনার কান্নায় পুরো মসজিদ ভেসে যেত। অথচ আজ…”


তিনি আর বাক্য শেষ করলেন না। থামাটাই অনেক কথা বলে দিল। বুঝিয়ে দিলেন—আমরা হয়তো কোথাও দায়িত্ব, মর্যাদা ও আধ্যাত্মিক শক্তি হারাতে বসেছি।


শেষে তিনি বললেন—

“এই নেযাম কোনো বোঝা নয়—বরং নিয়ামত। যে প্রতিষ্ঠানে নিয়ম শিথিল হয়—সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরিত্রও ধসে পড়ে।”


হুজুরের চোখ-মুখের দৃঢ়তা, উচ্চারণের কাঁপুনি, এবং অন্তরের কোমলতা—সব মিলিয়ে সেই মুহূর্তটি আমার হৃদয়ে যেন অদ্ভুত এক আলোড়ন এনে দিল। 


এই তানবীহ, এই বিচার—কেউ ভাবে শাসন, কিন্তু আসলে এটিই জামেয়া রশীদিয়া র তরবিয়ত তথা দীক্ষার হাতেখড়ি। চরিত্রের ছাপ রাখার মেহেদী, যার রঙ সময়ের সাথে গাঢ় হয়।


_____________________________________________

: দিনলিপি 

(বর্ধিত পরিমার্জিত ও সম্পাদিত সংস্করণ) 

দুই–এগারো–তেইশ ইং

বৃহস্পতিবার।

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 233 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 4776। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 1531
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
শুক্রবার ও এক আকাশ মুক্তি  রফিক আতা বৃহঃস্পতিরা অতলান্ত ঘুমের ঘোরে হারিয়ে গেলেই, &[...] বিস্তারিত পড়ুন...
88 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
বিকেলরা ফুরিয়ে যায় সন্ধ্যার ধ্বনিতে  —রফিক আতা— আজকের গোধূলি মনের দেওয়ালে চির ó[...] বিস্তারিত পড়ুন...
97 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
নবীন কলমের সাহস: মুযাকারার প্রথম যাত্রা” —রফিক আতা— সেদিন অপরাহ্নে আমি ডুবে ছিল[...] বিস্তারিত পড়ুন...
95 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

সাহিত্য — তিন বর্ণের বিমূর্ত আবহে জন্ম নেওয়া এমন এক আশ্চর্য শব্দ। এক অনন্ত বৃক্ষ—য[...] বিস্তারিত পড়ুন...
106 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
কোন একদিন বৃহস্পতি এলে! —রফিক আতা— আজকাল সপ্তাহগুলো কেমন যেন বদলে গেছে। চোখের পল&#[...] বিস্তারিত পড়ুন...
148 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1687 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    83 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    333 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    16 টি আইডিয়া ব্লগ

  3. রফিক আতা

    191 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    9 টি আইডিয়া ব্লগ

  4. মাহাতাব হোসেন অপল

    170 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

...