[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

ইশকের মেহফিলে মুক্তির ডাক

৩৬৭ জন পড়েছেন
০

এক অন্য মরুর প্রেম

লেখক: রফিক আতা | সিরিজ আইডি: #157 | পর্ব নং: 25
eID · যাচাই হচ্ছে…

মসজিদের চৌকাঠে এসে হঠাৎ মনে হলো—

‎সব সুখ, সব সমৃদ্ধির ঠিকানা

‎বোধহয় সিজদার মাটিতেই লুকানো।

‎

‎দুনিয়ার রঙিন মায়া

‎আমাকে যতোটা দূরে টানল,

‎ততই হৃদয় ফিরে গেল

‎এক অদৃশ্য দরবারের দিকে।

‎

‎প্রিয়তমার ইশক

‎যখন আমাকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করাল,

‎আমি তখন বুঝলাম—

‎সব ইশক ফানা হয় এক ইশকের কাছে।

‎

‎তাই মাথা নত করে

‎দেহ, মন, সত্তা লীন করে

‎সিজদার অন্ধকার মাটিতেই খুঁজলাম আলো—

‎আর সেখানেই পেলাম মুক্তি।

‎

‎

‎—রফিক আতা

‎১৪·৩·২৬ | শনিবার

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3590
প্রকাশিত14 মার্চ (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 1 অরণ্যের ডাক

পর্ব ১: অরণ্যের ডাক ভোরের প্রথম আলো এখনও আকাশের কোণে লুকোচুরি খেলে। শহরের কোলাহল যেন এখানে পৌঁছাতে পারেনি। পাখির ডাক শোনা যায়, কিন্তু তারা কেবল বাতাসে নিজের সঙ্গী খুঁজছে—কেউ কারও দিকে তাকায় না। মাটির ভেজা গন্ধ নাকে…

০ ০ ১৭২ ২ মিনিটের পড়া

পর্ব 95 তোমার প্রস্তানের পর

তোমার প্রস্থানের পর— ‎প্রেমাঘাতে ক্ষতবিক্ষত আমার বুকের বামপাশের ‎সেই বধ্যভূমিতে আর কোনোদিনও ‎প্রেমের উত্থান ঘটেনি। ‎ ‎তোমার প্রস্থানের পর— ‎প্রেমের স্রোত বহমান এই দিলদরিয়া ‎বড্ড অবহেলিত হয়ে পড়ে; ‎জোয়ার নেই, ভাটা নেই—…

০ ০ ৩৬৯ ১ মিনিটের পড়া

পর্ব 11 ধ্বংসের মাঝে

শহর থেমে গেছে, রাস্তা ফাটল খেয়েছে, বাতাসে আগুনের গন্ধ। আমি হাঁটছি ধূলির মধ্যে, প্রতিটি পদক্ষেপে হৃদয় কাঁপে, প্রতিটি শব্দ মনে ভাঙন ফেলে। সব জিনিস যা কখনো অটল মনে হতো, আজ কেবল ছাই আর ধ্বংস। দেওয়ালগুলো চিৎকার করে না…

০ ০ ১৩৩ ১ মিনিটের পড়া

পর্ব 7 ক্ষমার পর

আমি আগেও ক্ষমা করেছি, কিন্তু সেগুলো ছিল ভয়ের কাছ থেকে ধার নেওয়া। ভেবেছিলাম— ক্ষমা করলে সব ঠিক হয়ে যাবে, সম্পর্ক টিকে যাবে, নিজেকে আর হারাতে হবে না। কিন্তু সেই ক্ষমাগুলো আমাকে হালকা করেনি, বরং আরও ভারী করেছে। আজকের…

০ ০ ১৫৯ ১ মিনিটের পড়া

পর্ব 6 প্রত্যাখ্যানপত্র

আমি আর ব্যাখ্যা লিখি না নিজের হয়ে। যাদের বোঝার ইচ্ছা ছিল, তারা আগেই বুঝে নিয়েছে। একসময় আমি নিজেকে প্রমাণ করার খাতায় অনেক পৃষ্ঠা নষ্ট করেছি— কার কাছে কতটা গ্রহণযোগ্য, কোথায় একটু কম হলাম। আজ সেই খাতাটা বন্ধ। সব…

০ ০ ১৪২ ১ মিনিটের পড়া
...