আমি কি শুধু ছায়া,
যা সূর্যের পেছনে লুকিয়ে থাকে,
অদৃশ্য হয়ে যায় আলো ছুঁতেই?
নাকি আমি সেই আলো,
যা অন্ধকার কে স্পর্শ করে,
কিন্তু কখনো সম্পুর্ণ ভাবে নিজেকে প্রকাশ করতে পারে না?
রাতের নিরবতা আমাকে প্রশ্ন করে -
"তুমি কে? তুমি কি জানো তোমার গভীর সীমারেখা?"
আমি হেঁটে চলি অজানার পথে,
প্রতিটি পদক্ষেপ আমাকে নতুন ছায়ায় ডেকে দেয়৷
আমার ভেতরে ঝর আছে,
আমার ভেতরে শান্তি আছে৷
আমি দাঁড়াই দুই এর মাঝখানে-
নিজেকে চেনার চেষ্টা করি,
নিজেকে হারানোর ভয় পাই
এবং নিজেকে খুঁজে পাওয়ার আনন্দ অনুভব করি৷
আমি ভুলে যাই, আবার ফিরে পাই,
আমি হারাই, আমি খুঁজে পাই,
আমি এক অদৃশ্য আলো,এক ছায়া,
একই সময়ে ভয়ানক,একই সময়ে শক্তিশালী৷
আমি ভাঙছি, আমি চলছি,আমি শিখছি,
এই চলাই আমার পরিচয়৷
আমি শুনি প্রতিটি ছায়ার গল্প,
প্রতিটি বাতাসের ফিসফিস৷
আমি অনুভব করি প্রতিটি ক্ষুদ্র জিনিসের গভীরতা৷
এভাবেই আমি নিজেকে গড়ে তুলছি,
আমি নিজেকে চিনছি,নিজেকে গ্রহণ করছি৷
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।