শেষ বিকেলের ফিকে হয়ে আসা চিরকুটে—
তোমার জন্য বিচার চাওয়া হয় না বহুদিন।
খানিক সময় তোমার স্মৃতির পদ্য লিখে
নিভৃতে আর তুমুল আবেগে কান্না হয়না বহুদিন।
চৌরাস্তার সেই পুরনো বিলবোর্ড—
চোখে পড়ে না কতকাল!
যেখানে লেখা ছিল, "হাদি হত্যার বিচার চাই"।
সেথায় আজ নিঠুর বিলাসিতায়
শোভা পায় নির্বাচনের রঙচঙা বিজ্ঞাপন।
ভোট হবে, গদি বদলে মসনদ সাজাবে নতুন সরকার—
তবে কি আমার ভাই হত্যার বিচার হবে না কোনোদিন?
এই শহরের রিক্ত দেয়ালজুড়ে
হাহাকার আর আর্তনাদে আজও কাঁপে অগুণন
শিক্ষার্থীদের রঙিন গ্রাফিতি।
স্তব্ধ সেই বোবা দেয়ালগুলো আজও
এই নৃশংস খুনের বিচার চায়— অন্তর্বর্তী দ্বারে।
*—রফিক আতা
*—বিশ, এক, ছাব্বিশ ইং
*—মঙ্গলবার।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।