[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

তায়েফের ফুল

১৫১ জন পড়েছেন
০

এক অন্য মরুর প্রেম

লেখক: রফিক আতা | সিরিজ আইডি: #157 | পর্ব নং: 5
eID · যাচাই হচ্ছে…

‎তায়েফের ফুল

‎— রফিক আতা

‎

‎কোমল পায়ে অতি তুচ্ছ এক জোড়া চপ্পল,

‎দৃঢ় মনোবল,তায়েফের পথে কদম অবিচল।

‎গ্রীষ্মের রোদ্দুর সঙ্গী হয়ে যায়েদ বিন হারিস,

‎নিশ্চয় মানবে তায়েফ, না মানলেও কুরাইশ।

‎

‎পুরস্কার নয়, পদে পদে তুমুল তিরস্তার,

‎তবু সচল, নবী মনে নেই কোন হাহাকার।

‎তীব্র, তিক্ত বাক্যবাণে জর্জরিত রাসূল,

‎নিষ্পাপ দেহে প্রস্তরাঘাত রক্তে রাঙা ফুল।

‎

‎আরশের অধিপতি পাঠালেন ফেরেশতা,

‎তুমি চাইলেই পর্বত চাপায়ে চূর্ণ করি রিশতা।

‎দোহাই! মেরো না ওদের, কেড়ো না প্রাণ

‎হলেও হতে পারে দূর প্রজন্ম মুসলমান।

‎

‎কুদরত যার নেতিবাচক শেষ তার ইতিবাচক,

‎জগৎ সারা তারে রেখে বাহুডোরে হলো বাহক।

ভূলোক-স্বর্গলোক সর্বত্রই তিনি প্রতীয়মান,

‎প্রাচ্যে প্রতীচ্যে তিনি জ্যোতি ও নূরে দীপ্তমান।

‎

‎১,৫,২০২৬|শুক্রবার  

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3879
প্রকাশিত17 মে (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 10 রোদ-ফুল ও শৈশব

‎রোদ-ফুল ও শৈশব ‎—রফিক আতা ‎কায়দা-রেহালের মক্তব শেষে ছুটি ইশকুলে, ‎ফড়িং খুঁজি মধ্যাহ্নের মুঠো মুঠো রোদ-ফুলে। ‎সাঁঝের বেলায় ঝিঁঝির ডাকে ঘরে আসি ফিরে, ‎হারিকেনের নিভু আলোয় পাঠ্যবইয়ে ঘুরি। ‎দোলনায় দোল, কানামাছি আর রঙিন…

০ ০ ৩৬৯ ১ মিনিটের পড়া

পর্ব 51 মদিনার মহা আমেজ

তিনি গুলবাহার, আমি আঁধার, ‎তাঁর রৌশনে হিয়া সিক্ত আমার। ‎মম মনের গভীর স্তর থরথর, ‎বুকের বাঁ-পাশ দরুদেরই ঘর। ‎ ‎মুহাম্মদ সা. মুর্শিদ আমার, ‎তাঁর গুণকীর্তনে কলম উৎসর্গ। ‎দিন-রাতের এক কামনা আমার— ‎তার সুপারিশে যেন মিলে…

১ ০ ৩৩ ১ মিনিটের পড়া

পর্ব 50 রশীদি রওশন

পাহালিয়ার তীরে ধাবমান যে হাওয়া, ‎জ্ঞাত ভূলোক, জানে জান্নাতুল মাওয়া। ‎রশীদি মেহফিল হতে রুশদ-ঝরনা লয়ে, ‎ছুটছে কারা পৃথ্বীর পথে নববি বার্তা বয়ে! ‎ ‎রশীদি রওশনে রঞ্জিত রুহের মিনার, ‎ইলমের ইশারায় জাগে নিদ্রিত দিগন্তপার।…

০ ০ ৩৮ ১ মিনিটের পড়া

পর্ব 8 যতো দূরে আকাশ

একদিন আমি আর বন্ধু শিমল, ‎দেখিলাম ঝাউবনে নেমেছে আকাশ বিমল। ‎মেঘের মতো আকাশ পাড়ি অদূরে— ‎হয়তো ছোঁয়া যাবে, সেথায় ছুঁয়ে যাবে অধরে। ‎ ‎তারপর বহুদিন পর একদিন, ‎ইচ্ছে হলো ঝাউবন-নীলিমায় হবো লীন। ‎যেই ভাবা, সেই কাজ— ‎কাচের মতো…

০ ০ ৩৫ ১ মিনিটের পড়া

পর্ব 7 ঘুষি

অবাধ গোস্যায় ওবাড়ির এক ছোকরারে মেরেছিলাম ঘুষি; ঘুষির চোটে ঠোঁট ফেটে রক্ত ঝরে, জমিন যা নিলো চুষি। ক্ষতে লাগায়ে মলম, তার মা বিচার নিয়ে এলো তড়িঘড়ি; মায়ের পিটুনির ভয়ে দুদিন নাগাদ আমি ফিরি নাই বাড়ি। সেই ছেলেটাও আজ বড় হলো…

০ ০ ৩৮ ১ মিনিটের পড়া
...