জীবনের কত যে চাওয়া
আজও রয়ে গেছে অপূর্ণ—
শত অপূর্ণতার মাঝেই
কোন এক নীরব গোধূলিলগ্নে
আমার দ্বারপ্রান্তে এসে দাঁড়াবে
মৃত্যুর ফেরেশতা,
চিরায়ত সফরের পয়গাম নিয়ে।
এই যে দিগন্তময়, সীমান্তময় পৃথিবী—
এখান থেকে চলে যাবো একদিন,
চলে যাবো দিগন্তহীন, সীমান্তহীন
এক শাশ্বত নগরের নিবাসী হয়ে।
অথচ অনন্ত সেই সফরের জন্য
আমাদের নিতান্ত কোন প্রস্তুতিও নেই।
তাই প্রস্তুতি হোক আদিগন্ত,
জীবনের প্রতিটি স্রোতে
সুন্নাহর পরিশীলিত শোভা নিয়ে—
কালেমার নির্মল স্বাক্ষ্য,
সালাতের নতশির নির্জনতা,
সাদাকাহর দয়ার আকাশ,
সওমের তপস্যা,
আর হজ্জে কাবার শীতল পরশ—
যেন মৃত্যু আসে আমার সিঁড়িতে
ঝিরিঝিরি বাতাসের মতো,
জোনাকির নিবিড় আলোর মতো,
শীতের সকালে শিশির ফুলের মতো,
রাতের নিস্তব্ধ আধারে
হাসনাহেনার অদৃশ্য সুগন্ধ হয়ে—
আর আমি শান্ত কণ্ঠে বলি—
ফেরেশতা, চলুন…
আমার সফর তো শুরু হলো আজই।
রচনায়-
রফিক আতা
রচনাকাল—
২৭,১২, ২০২৫ইং
শনিবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।