বুকপকেটে জমা মরুর চিঠি,
ভুলোমন বিস্মৃত যত নিয়মনীতি,
সীমান্ত-উন্মাদ ঘেরা কাঁটাতার,
কেমনে হবে মম দেহগাড়ি পার?
মন মেখলা মোর প্রণয়-বায়ু,
এই তীরে ঝরে পড়ে ধ্যানের আয়ু,
উন্মোচিত সীমান্তের বন্ধ দুয়ার,
আহ্লাদে আলোড়িত হৃদয় আমার।
মদিনার পথে যদি মেলে একদিন,
মরুর বুকে জেগে উঠুক প্রেম রঙিন,
বালুকার ঢেউয়ে লিখব প্রিয় নাম,
নয়ন ভিজে হবে হৃদয়ের সালাম।
মদিনার নূরে ভরে উঠুক প্রাণ,
দরূদের সুরে জাগুক মোর গান,
রওজার ছায়ায় থামুক পথচলা,
মদিনার প্রেমেই জমুক হৃদয়-বেলা।
—রফিক আতা
১৭,৭,২৬|শুক্রবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।