বাপের গতরে ঋণের চিহ্ন,
পল্লিমাটির চুলায় ক্ষীণ আগুন,
গ্রীষ্মের খরতাপ চিরদিন,
চলতি সনেও আসে না ফাগুন।
বোনের জামাটা পুরোনো হয়ে যায়,
মায়ের শাড়ির ছেঁড়া আঁচল;
আমার লেখা পত্রিকায় ছাপলেও,
বড় ভাইর সার্টিফিকেট আজও অচল।
ঈদের চাঁদে নতুন কাপড়,
স্বপ্ন হয়েও আসে না ঘর;
হাসির ভেতর লুকিয়ে রাখি,
অভাবজমা দীর্ঘ প্রহর।
বছর ঘুরে, মেলে না গোশত,
মাছ কাটতেও গলে যায় পিত্ত;
ওরা মূলত কাঙাল, নিম্নবিত্ত—
লোকলজ্জায় পরিচয়, ‘মধ্যবিত্ত’।
—রফিক আতা
২১,৬,২৬|রবিবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।