সেই সকল মা, যারা আজ মরহুমা
—রফিক আতা—
সেই হেমন্তের কোনো এক পাতাঝরা দিনে
আপনি আমাকে ছেড়ে গেলেন, মা।
তারপর হেমন্ত ফুরোল,
ফুরিয়ে গেল শীতও।
আসলো বসন্ত—
গাছে গাছে তখন নতুন পাতার উত্থান,
শুধু এক প্রাণের শূন্যতা রয়ে গেল।
এভাবেই কেটে গেল অনেকগুলো
হেমন্ত আর শৈত্যকাল।
প্রতিবার বসন্ত আসে
ঝরা পাতার শূন্যতায়
নতুন পাতার পূর্ণতা নিয়ে।
কেবল আপনার দেখা মেলে না—
আপনি জানেন, মা।
এখন আর সারাদিন মুখ ভার করে বসে থাকি না,
সারাক্ষণ মুখ লুকিয়ে কান্নাও করি না।
তবে হেমন্ত এলে,
আপনার কবরের ওপরে
থাকা গোলাপগাছের গোড়ায়
"রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগিরা"
মিশিয়ে এক সাগর কান্না সঁপে দিই।
উৎসর্গ:
সেই সকল মা, যাঁরা আজ মরহুমা।
রচনাকাল: ২৩-০৬-২৫
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।