হেরার সুরে এ কোন দীপ্ত জ্যোতি,
কে এলো নিয়ে এই বন্ধন প্রীতি।
মরু হতে সিংহল ছড়ালো সমীরণ,
হেরার দ্যুতি কে করলো আবাদ,
কার আসরে সুখের সিন্দাবাদ।
কোন্ গানে মুখরিত হেরা পর্বত,
কোন্ সুরে শিহরিত সারা জগত।
গাহিল কে হেথা মুক্তির গান,
কে দিল সেথা সাম্যের আযান।
মুুখনিঃসৃতি তার হেরার অনুবাদ
মদিনার ফুল তিনি সা: মুহাম্মদ।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।