মনের মদিনা জপে নবী-প্রেমের দরুদ,
ধ্যানের ইহরাম, জাত-পাক মুস্তফাতেই বুদ।
সিদরাতুল মুন্তাহার পরে যে প্রেম জমে,
সে প্রেম ছুঁয়ে দেখার ইন্তেযার মম দমে।
নূরের তাজাল্লিতে ভাসে হৃদয়ের দিগন্ত,
নামে আহমদ এলে জাগে প্রশান্তির অনন্ত।
আরশেরও ওপারে যার মহিমার সুবাস,
সে প্রেমে হারাই আমি, ভুলে যাই সর্বনাশ।
মম আঁখি চায় শুধু মদিনারই পথ,
দরুদে রাঙাই প্রাণ, মুছে যায় শত ক্ষত।
হাশরের প্রখর দিনে এ মিনতি রবের,
রাখিও মোরে শামিল নবী-প্রেমিকদের ঘেরে।
—রফিক আতা
১৯,৬,২৬|শুক্রবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।