[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

স্বপ্নদের আত্মহত্যা

১৫৬ জন পড়েছেন
০

এক অন্য মরুর প্রেম

লেখক: রফিক আতা | সিরিজ আইডি: #157 | পর্ব নং: 9
eID · যাচাই হচ্ছে…

‎দূরের যত আকুতি,

‎একগুঁয়ে হৃদয়ের যত মিনতি—

‎কর্পূরহীন এক শবাধারে বন্দী করো।

‎এ্যপিটাফ কিংবা নামফলক সাঁটার মতো

‎বিলাসিতারও আর প্রয়োজন মনে করছিনা।

‎

‎যা কিছু সাধনারও অতীত,

‎যা কিছু স্পর্শেরও অযোগ্য—

‎ছুঁড়ে ফেল নর্দমায়,

‎ছুঁড়ে ফেল এক অসীম শূন্যের সীমানায়।

‎তারপর সাহস থাকলে—

‎হে শীর্ণ আত্মার বিলাসী অলস!

‎হিম্মত করো বে-হিম্মতির,

‎হিম্মত করো অসাধ্যকে অসাধ্যই রেখে দেওয়ার।

‎

‎অতঃপর

‎নিজ গৃহের স্যাঁতসেঁতে, ক্ষয়িষ্ণু দেয়ালে

‎রক্তাক্ত আঙুলে গ্রাফিতি এঁকে লিখে দিও—

‎

‎“ধরণীর অভিশপ্ত অলিন্দ আমি,

‎অলসতার অভিষিক্ত সম্রাট আমি।

‎আমি সেই নিঃশেষিত প্রহর,

‎যেখানে স্বপ্ন এসে আত্মহত্যা করে।”

‎আমার হাতেই গড়ে ওঠে

‎যত অজুহাতের ভঙুর প্রাসাদ,

‎আর ধ্বংসস্তূপে পরিণত হয়

‎সমস্ত অসমাপ্ত স্বপ্নের রঙিন প্রাচীর।”

‎

‎—রফিক আতা

‎৫,৫,২০২৬ইং|মঙ্গলবার

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3883
প্রকাশিত17 মে (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 51 মদিনার মহা আমেজ

তিনি গুলবাহার, আমি আঁধার, ‎তাঁর রৌশনে হিয়া সিক্ত আমার। ‎মম মনের গভীর স্তর থরথর, ‎বুকের বাঁ-পাশ দরুদেরই ঘর। ‎ ‎মুহাম্মদ সা. মুর্শিদ আমার, ‎তাঁর গুণকীর্তনে কলম উৎসর্গ। ‎দিন-রাতের এক কামনা আমার— ‎তার সুপারিশে যেন মিলে…

১ ০ ৩৩ ১ মিনিটের পড়া

পর্ব 50 রশীদি রওশন

পাহালিয়ার তীরে ধাবমান যে হাওয়া, ‎জ্ঞাত ভূলোক, জানে জান্নাতুল মাওয়া। ‎রশীদি মেহফিল হতে রুশদ-ঝরনা লয়ে, ‎ছুটছে কারা পৃথ্বীর পথে নববি বার্তা বয়ে! ‎ ‎রশীদি রওশনে রঞ্জিত রুহের মিনার, ‎ইলমের ইশারায় জাগে নিদ্রিত দিগন্তপার।…

০ ০ ৩৮ ১ মিনিটের পড়া

পর্ব 8 যতো দূরে আকাশ

একদিন আমি আর বন্ধু শিমল, ‎দেখিলাম ঝাউবনে নেমেছে আকাশ বিমল। ‎মেঘের মতো আকাশ পাড়ি অদূরে— ‎হয়তো ছোঁয়া যাবে, সেথায় ছুঁয়ে যাবে অধরে। ‎ ‎তারপর বহুদিন পর একদিন, ‎ইচ্ছে হলো ঝাউবন-নীলিমায় হবো লীন। ‎যেই ভাবা, সেই কাজ— ‎কাচের মতো…

০ ০ ৩৫ ১ মিনিটের পড়া

পর্ব 7 ঘুষি

অবাধ গোস্যায় ওবাড়ির এক ছোকরারে মেরেছিলাম ঘুষি; ঘুষির চোটে ঠোঁট ফেটে রক্ত ঝরে, জমিন যা নিলো চুষি। ক্ষতে লাগায়ে মলম, তার মা বিচার নিয়ে এলো তড়িঘড়ি; মায়ের পিটুনির ভয়ে দুদিন নাগাদ আমি ফিরি নাই বাড়ি। সেই ছেলেটাও আজ বড় হলো…

০ ০ ৩৮ ১ মিনিটের পড়া

পর্ব 6 হরেকমাল দুই টাকা

ফেরি ফেরে বাঁকে নিয়ে হরেকমাল, ‎দু’টাকাতেই মিলে সুখ, হাসি একগাল; ‎বিনিময়ে দিলে শুধু একগুচ্ছ চুল, ‎পেয়ে যেতাম কত কী—প্লাস্টিকের ফুল। ‎ ‎ফেরিওয়ালা হাঁকে—“হরেকমাল, দুই টাকা!” ‎তাতেই মিলে লাল-নীল গাড়ি, ঘুরে যার চাকা; ‎বাপ…

০ ০ ৪৪ ১ মিনিটের পড়া
...