[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

ওয়াদার উপত্যকা হতে..

৫৭ জন পড়েছেন
০

এক অন্য মরুর প্রেম

লেখক: রফিক আতা | সিরিজ আইডি: #157 | পর্ব নং: 33
eID · যাচাই হচ্ছে…

ওয়াদার উপত্যকায় দেখ কার আগমন,
‎কার সনে মদিনায় সুখ-ছন্দের উন্মোচন।
‎মুহুর্মুহু জপ, বেদুইন কোমল শিশুদের মুখ,
‎"তলা‘আল বাদরু আলাইনা" কি অপার সুখ!
‎
‎মরু-সাহারায় আজ খুশির লহর,
‎পুলকিত প্রাণ, ছন্নছাড়া পুণ্যের প্রহর।
‎খুশবু মিহি মিহি , মরুর জাত পাক,
‎জাগে প্রেম"ওয়ারাফা‘না লাকা যিকরাক"।
‎
‎বাক্যের দোলাচলে বিমুগ্ধ মধুর কলতান,
‎ধ্বনিত হলো প্রেম-নামাজের পূর্ব-আযান।
‎মরুর বাতাস গুনগুনিয়ে জানায় সালাম,
‎গুণ, মহিমায়-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
‎
‎খেজুর-বীথির ছায়ায় নেমে এলো নূরের রবি,
‎হৃদয় জুড়ে জেগে উঠল প্রেমের অমল ছবি।
‎মদিনার পথে পথে আনন্দের অবিরাম কলরব,
‎ইয়া আইয়ুহান্ নবিয়্যু—আহা! কী মহোৎসব।
‎
‎—রফিক আতা
‎১৫,৬,২৬|সোমবার


আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 11 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6282। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4136
প্রকাশিত26 জুন (6,282 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 45 রশীদি উপকূল হতে

রশীদি উপকূল হতে আলগোছে বহে মদিনার মলয়-মাখা শিরিন সমীর; এই তীর আন্দোলিত হেরার নূর-সুরে, যেথা নোঙরিত তরি ইলমে ওহীর। —রফিক আতা ১১,৭,২৬|শনিবার

০ ০ ৫৮ ১ মিনিটের পড়া

পর্ব 51 মদিনার মহা আমেজ

তিনি গুলবাহার, আমি আঁধার, ‎তাঁর রৌশনে হিয়া সিক্ত আমার। ‎মম মনের গভীর স্তর থরথর, ‎বুকের বাঁ-পাশ দরুদেরই ঘর। ‎ ‎মুহাম্মদ সা. মুর্শিদ আমার, ‎তাঁর গুণকীর্তনে কলম উৎসর্গ। ‎দিন-রাতের এক কামনা আমার— ‎তার সুপারিশে যেন মিলে…

১ ০ ২৮ ১ মিনিটের পড়া

পর্ব 50 রশীদি রওশন

পাহালিয়ার তীরে ধাবমান যে হাওয়া, ‎জ্ঞাত ভূলোক, জানে জান্নাতুল মাওয়া। ‎রশীদি মেহফিল হতে রুশদ-ঝরনা লয়ে, ‎ছুটছে কারা পৃথ্বীর পথে নববি বার্তা বয়ে! ‎ ‎রশীদি রওশনে রঞ্জিত রুহের মিনার, ‎ইলমের ইশারায় জাগে নিদ্রিত দিগন্তপার।…

০ ০ ৩৫ ১ মিনিটের পড়া

পর্ব 8 যতো দূরে আকাশ

একদিন আমি আর বন্ধু শিমল, ‎দেখিলাম ঝাউবনে নেমেছে আকাশ বিমল। ‎মেঘের মতো আকাশ পাড়ি অদূরে— ‎হয়তো ছোঁয়া যাবে, সেথায় ছুঁয়ে যাবে অধরে। ‎ ‎তারপর বহুদিন পর একদিন, ‎ইচ্ছে হলো ঝাউবন-নীলিমায় হবো লীন। ‎যেই ভাবা, সেই কাজ— ‎কাচের মতো…

০ ০ ৩৩ ১ মিনিটের পড়া

পর্ব 7 ঘুষি

অবাধ গোস্যায় ওবাড়ির এক ছোকরারে মেরেছিলাম ঘুষি; ঘুষির চোটে ঠোঁট ফেটে রক্ত ঝরে, জমিন যা নিলো চুষি। ক্ষতে লাগায়ে মলম, তার মা বিচার নিয়ে এলো তড়িঘড়ি; মায়ের পিটুনির ভয়ে দুদিন নাগাদ আমি ফিরি নাই বাড়ি। সেই ছেলেটাও আজ বড় হলো…

০ ০ ৩৪ ১ মিনিটের পড়া
...