[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

আমার চারিপাশে তোমার বিচরণে- প্রতিদিনই একটা করে বসন্ত হতো আমার, রঙিন বসন্ত।

১৩০ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

"বিষন্ন বসন্ত"


আজ তোমাকে খুব মনে পড়ছে,খুউব!

কারণে অকারণে মনে তোমাকে সবসময়ই পড়ে।

আমের মুকুলের ঘ্রাণে প্রকৃতি আজ ব্যাকুল,

বৃক্ষদেবী,গুল্মলতারা সেঁজেছে লাল-নীল, হলুদ, বেগুনি বাহারি রঙের সাঁজে।

কোকিলের কুহুকে শত যুগলের প্রেম সয়লাব,

চারিদিকে গুঞ্জন উঠেছে বসন্তের!

আসলেই! কি বসন্ত এসেছে?

জানো? আমার বিশ্বাস হচ্ছে না!

আমি আগের মতই খামখেয়ালি,

পঞ্জিকার ওসব দিন-তারিখের খোঁজ রাখিনা।

শীত বুঝতাম তোমার শুষ্ক ঠোঁট দেখে,

তোমার হল্দে শাড়ি, কুঞ্চিত কেশে গোটা গোটা জবা,গাঁদা-

পায়ে আলতা, গলায় মাতাল বকুলের সুবাস,

বুঝিয়ে দিতো বসন্ত এসে গেছে।

কতদিন হয় তুমি আসো না, আসে না বসন্ত!

হাজার বৎসর হয় তোমারে দেখিনি বাসন্তী রুপে।

আচ্ছা, তুমি কি এখনো হলুদ শাড়ী পড় বসন্তে?

শাড়ীর আঁচলে খানিকটা প্রেম বেঁধে রাখো আমায় দিবে বলে?

আজ দেখলাম নবীন প্রেমিক-প্রেমিকারা সেঁজেছে ফুল পল্লব পুষ্পে,

ব্যস্ত ভ্রমর ছুটে চলেছে আরেকটা ফুলের সর্বনাশ করতে,

তারপরও ফুঁটেছে ফুল!

দূর থেকে দেখলাম সবার রঙিন বসন্ত,

কেবল আমার গায়ে জড়িয়ে আছে প্রকৃতির সব বিষন্ন ফিকে রঙ।

তোমার অনুপস্থিতিতে বসন্ত হারিয়েছে যৌবন।

সেই কতদিন হয় দেখা হয়নি রঙিন বসন্ত , দেখা হয়নি তোমাকেও,

সব'ই ধুসর আর অস্থিরতায় অশান্ত।

তুমি যদি একটা বার আসতে আবার,

তাহলে হয়তো আবারও বসন্ত তার জৌলুশ ফিরে পেতো। 

আমার চারিপাশে তোমার বিচরণে-

প্রতিদিনই একটা করে বসন্ত হতো আমার,

রঙিন বসন্ত।image

eID: 3457
প্রকাশিত16 ফেব্রুয়ারি (459 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

দুঃখরাও তোমার জন্য দোয়া করে তোমার জন্য ওরা স্বাধীন, তুমি থাকলে কি আর তোমার ভালোবাসা ডিঙিয়ে ওরা আমার কাছে আইতে পারতো?

দুঃখের রাজত্ব -রাকিব মুসাব্বির তুমি চলে যাওয়ায় ভালোই হইছে, তুমি থাকলে একাকিত্বের এই শহর,রাত, তোমার স্মৃতি'রা কি আমারে পাইতো? তুমি চলে গিয়ে ভালোই করেছো-তুমি থাকলে আমি কি আয়নায় মুখ গুঁজে নিজেরে খুঁজতাম? তুমিই তো আমার…

০ ০ ১৪৮ ২ মিনিটের পড়া

📚 বইয়ের খসড়া আমি জল থেকে বিশাল জলাশয় হইয়া তোমারে আমার বুকে জায়গা দিলাম, কিন্তু তোমার বুকে আমার আর জায়গা হইলো না

আমি জল থেকে বিশাল জলাশয় হইয়া তোমারে আমার বুকে জায়গা দিলাম, কিন্তু তোমার বুকে আমার আর জায়গা হইলো না।তোমারে দেহি, তোমারে ছুঁই, আবার ছুঁইয়েও যেন ছুঁইতে পারি না, অথচ আমার বিশালতায় তোমারেই আগলাইয়া রাহি। তুমিও হয়তো জায়গা দিতে…

০ ০ ১২১ ১ মিনিটের পড়া

পর্ব 47 রঙিন ফানুস

রঙিন ফানুস —রফিক আতা একদিন কহিল বন্ধু আনাস— জীবন তো কেবলই এক রঙিন ফানুস, আকাশের নীল গায়ে ক্ষণিকের উল্লাস মেখে উড়ে যায়— তারপর হঠাৎ কোনো এক সন্ধ্যার কাছে নিজেকেই নিঃশেষ করে। আমি বলিলাম— তবে এত আয়োজন কিসের? এত ঘর বাঁধা, এত…

০ ০ ৬৩ ১ মিনিটের পড়া

এরপর ভাবলাম, ভ্রমর হইলেও এতো অপবাদ হইতো না, দিনশেষে হুট করে উড়ে আশা ভ্রমর'রাই জিতে যায়।

পবিত্র পুষ্পও কালো ভ্রমরের সাথে প্রেমের আলিঙ্গনে আবদ্ধ হয়, স্বর্গের সৌন্দর্যেও তো নাকি মর্ত্যের স্পর্শ লাগে। তবুও ভ্রমরের সান্নিধ্যেও ফুলের পবিত্রতা অক্ষুন্ন, আর হাজার ফুলের সাথে প্রেমের খেলা করা ভ্রমরও প্রেমের প্রতীক…

০ ০ ১৪১ ১ মিনিটের পড়া

আমারে ঠকাইয়া গেছো, আমি বদদোয়া করলাম তোমার জন্য, আল্লাহ যেন তোমারে অনে ভালো রাখেন

ভেবেছিলাম প্রভাতের মধুর কিরণ হয়ে আসবে, তাই প্রাঙ্গণে তোমার প্রতীক্ষায় রইলাম, কিন্তু তুমি মধ্যাহ্নের প্রখর অগ্নিবর্ষণ হয়ে এসে আমাকে ভস্মীভূত করে দিলে।

০ ০ ১৩৬ ১ মিনিটের পড়া
...