[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

দুঃখরাও তোমার জন্য দোয়া করে তোমার জন্য ওরা স্বাধীন, তুমি থাকলে কি আর তোমার ভালোবাসা ডিঙিয়ে ওরা আমার কাছে আইতে পারতো?

১৪৭ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

দুঃখের রাজত্ব 


-রাকিব মুসাব্বির 


তুমি চলে যাওয়ায় ভালোই হইছে, 

তুমি থাকলে একাকিত্বের এই শহর,রাত, তোমার স্মৃতি'রা কি আমারে পাইতো? 


তুমি চলে গিয়ে ভালোই করেছো-তুমি থাকলে

আমি কি আয়নায় মুখ গুঁজে নিজেরে খুঁজতাম?

তুমিই তো আমার এলোমেলো ঝাকড়া চুল, শার্টের বোতাম, টাই ঠিক কইরা দিতা।


ফ্যাকাশে চেহারায় শুকনো ঠোঁটে কত্ত মিথ্যে হাসি দেই,

তুমি থাকলে তো কারণে-অকারণে সত্যি হাসিটা দিয়ে ফেলতাম, 

তাহলে মিথ্যে হাসি গুলোর কি হইতো বলো তো?


রুমে বারান্দায় পুকুর পাড়ে কোত্থাও তোমারে খুঁজে পাই না।

কোথাও তোমার চিহ্ন নেই।

এই সুযোগে আমার ঠোঁটজোড়া ধোয়ার সাথে আলিঙ্গন করে। 

সিগারেটে নিজেকে পোঁড়াই।

দগদগ করে কলিজা টা পুড়তে থাকে,

খুউব যন্ত্রণা হয় তখন,

 তুমি থাকলে কি এই যন্ত্রণা গুলা আমারে পাইতো?

তোমার শাসনে আমি নাদান বাচ্চা হয়ে যাইতাম।


তোমার ঠোঁটের ভাঁজে ঠোঁট গুঁজে

বলো চুমু কে নিচ্ছে এখন?

এদিকে তোমার তৃষ্ণাতে গলা শুকিয়ে মরছি,

সকাল বিকেল সমুদ্রে ডুবে ডুবে

কতো পানি খাচ্ছি,

তবু গলা ভিজছে না, তৃপ্তি পাচ্ছি না জানো?

তুমি থাকলে কি এই পিপসা'ই আমারে পাইতো?


তুমি চলে গিয়ে ভালোই করেছো,

তুমি থাকলে সকাল বিকেলে অতৃপ্ত চা, 

অগোছালো রুম, রাতের বিভীষিকা কি আমারে আর পাইতো?

ওদের ও তো হক আছে,

তোমারে পাইয়া গেলে ওদের হক নষ্ট হইতো।

সবাই সুখে থাকলে দুঃখ কষ্ট গুলো কাদের আঁকড়ে ধইরা বাঁচবে বলো?


তুমি চলে গিয়েছো ভালোই করেছো,

দুঃখরাও তোমার জন্য দোয়া করে

তোমার জন্য ওরা স্বাধীন,

তুমি থাকলে কি আর তোমার ভাimage লোবাসা ডিঙিয়ে ওরা আমার কাছে আইতে পারতো?

সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3209
প্রকাশিত27 জানুয়ারি (459 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

আমার চারিপাশে তোমার বিচরণে- প্রতিদিনই একটা করে বসন্ত হতো আমার, রঙিন বসন্ত।

"বিষন্ন বসন্ত" আজ তোমাকে খুব মনে পড়ছে,খুউব! কারণে অকারণে মনে তোমাকে সবসময়ই পড়ে। আমের মুকুলের ঘ্রাণে প্রকৃতি আজ ব্যাকুল, বৃক্ষদেবী,গুল্মলতারা সেঁজেছে লাল-নীল, হলুদ, বেগুনি বাহারি রঙের সাঁজে। কোকিলের কুহুকে শত যুগলের…

০ ০ ১৩০ ২ মিনিটের পড়া

📚 বইয়ের খসড়া আমি জল থেকে বিশাল জলাশয় হইয়া তোমারে আমার বুকে জায়গা দিলাম, কিন্তু তোমার বুকে আমার আর জায়গা হইলো না

আমি জল থেকে বিশাল জলাশয় হইয়া তোমারে আমার বুকে জায়গা দিলাম, কিন্তু তোমার বুকে আমার আর জায়গা হইলো না।তোমারে দেহি, তোমারে ছুঁই, আবার ছুঁইয়েও যেন ছুঁইতে পারি না, অথচ আমার বিশালতায় তোমারেই আগলাইয়া রাহি। তুমিও হয়তো জায়গা দিতে…

০ ০ ১২১ ১ মিনিটের পড়া

আমারে ঠকাইয়া গেছো, আমি বদদোয়া করলাম তোমার জন্য, আল্লাহ যেন তোমারে অনে ভালো রাখেন

ভেবেছিলাম প্রভাতের মধুর কিরণ হয়ে আসবে, তাই প্রাঙ্গণে তোমার প্রতীক্ষায় রইলাম, কিন্তু তুমি মধ্যাহ্নের প্রখর অগ্নিবর্ষণ হয়ে এসে আমাকে ভস্মীভূত করে দিলে।

০ ০ ১৩৬ ১ মিনিটের পড়া

কিন্তু তুমি আসলে অমাবস্যা হয়ে, অন্ধকারের বিভীষিকা হয়ে আমার শহরের আলো টুকুও গিলে খেলে!

তুমি জ্যোৎস্না হয়ে আসবে, তাই নিশীথের খোলা বারান্দায় বসে তোমার অপেক্ষায় কবিতা বুনতাম, এসে তোমার সোনালী আলোয় আলোকিত করবে আমাকে। কিন্তু তুমি আসলে অমাবস্যা হয়ে, অন্ধকারের বিভীষিকা হয়ে আমার শহরের আলো টুকুও গিলে খেলে!

০ ০ ১৩৯ ১ মিনিটের পড়া

পর্ব 37 ওরা মূলত কাঙাল

‎বাপের গতরে ঋণের চিহ্ন, ‎পল্লিমাটির চুলায় ক্ষীণ আগুন, ‎গ্রীষ্মের খরতাপ চিরদিন, ‎চলতি সনেও আসে না ফাগুন। ‎ ‎বোনের জামাটা পুরোনো হয়ে যায়, ‎মায়ের শাড়ির ছেঁড়া আঁচল; ‎আমার লেখা পত্রিকায় ছাপলেও, ‎বড় ভাইর সার্টিফিকেট আজও অচল।…

০ ০ ৭৭ ১ মিনিটের পড়া
...