অদৃশ্য শূন্যতা
শামীমা আকতার
জানালার পর্দা, সোফার কভার,
বিছানার চাদর কিংবা ঝকঝকে মেঝে—
ভাবনায় বিভোর;
স্বপ্ন দু’জনের পরিপাটি সংসার।
উঠোনে শিশুদের হুটোপুটি,
ছোট্ট একটি ছনের বাড়ি,
গন্ধে মৌ মৌ ফুল রকমারি,
উঠোনে বিছানো শীতল পাটি;
দু’জনের মুখে হাসি মিটি মিটি।
একি, হঠাৎ কীসের হুংকার?
ঝন ঝন শব্দ ভাঙার,
উঠোন বাগান ছারখার,
মায়াবী সংসার ভেঙে খানখান;
বেসুরো হলো বুঝি জীবনের তান।
চমকে দেখি অদ্ভুত শূন্যতা;
চারিদিকে বিভ্রম—
শুধু অনুভবে আপনজন,
মায়া কিংবা মরীচীকা,
তবে-
সবটাই কী সময়ের প্রয়োজন?
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।