[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

হারানো রাজপথ

৬৩ জন পড়েছেন
০

কবিতা

লেখক: শামীমা আকতার | সিরিজ আইডি: #136 | পর্ব নং: 22
eID · যাচাই হচ্ছে…

হারানো রাজপথ

শামীমা আকতার


কন্যা, তুমিই রাজবালা—

মাতৃক্রোড়ে আমোদ-খেলা,

দুগ্ধফেননিভ তোমার বিছানা।

কেন তবে খুঁজে ফেরো

অজানা কোনো নীড়ের ঠিকানা? 


রাজকন্যা, তুমিই হও সম্রাজ্ঞী

নব রাজপ্রাসাদে—

পরম যত্নে স্বপ্ন সাজাও। 


অধীশ্বরী, তুমিই আবার রাজমাতা,

তোমার হাতেই লেখা হয় বিজয়গাথা। 


তবুও মন কেন তোমার আকুল? 


সংগোপনে কেন বাজাও—

ক্ষয়িষ্ণু এক হৃদয়-বীণা?

মায়ার অলিতে-গলিতে নিজেকে হারাও;

অথচ হারানো রাজপথ আর খুঁজে পাও না। 


বারবার কেন পিছু ডাকে—

ফেলে আসা সে শৈশব মহল? 


জানো না হায়!

কবেই হয়েছে গ্রাস—

প্রাণের সে পিত্রালয়!



image

আমি শামীমা আকতার, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 9 মাস 2 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 42 টি লেখা ও 2 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 929। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4558
প্রকাশিত03 অগাস্ট (929 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 26 আত্মবিসর্জনে প্রতিশোধ

আত্মবিসর্জনে প্রতিশোধ শামীমা আকতার বেলা শেষে আবার— তোমাতে-আমাতে দেখা, পুরোনো বন্ধুত্ব, হারানো সময়; নিজেকেই যেন খুঁজে পাওয়া। চারদিকে ঝলমলে দিবালোক, রাতে রহস্যময় চন্দ্রালোক, হৃদয়ের দিব্যলোকে— তোমাকে উত্তরীয় দিয়ে যেন…

পর্ব 21 নিঃশব্দ প্রস্থান

নিঃশব্দ প্রস্থান শামীমা আকতার আমাদের কখনো চোখে চোখ রাখা হয়নি, হয়নি তো হাতে হাত রাখা; দুজনের উঠোনের মাঝে ছিল একটি বেড়ার সীমানা। জগতের হাজারো রঙিন বর্ণে গেঁথেছিলাম দুজনে কথার মালা। হঠাৎ একদিন কানে ভেসে এলো— পরিযায়ী পাখির…

০ ০ ৬৪ ১ মিনিটের পড়া

পর্ব 18 দরজার ওপারে

দরজার ওপারে শামীমা আকতার ১১.০৬.২০২৬ খ্রিষ্টাব্দ দরজার ওপারে শামীমা আকতার সেকেন্ড, মিনিট, ঘণ্টা নয়— দিন, মাস, বছর, যুগ ধরে; কিসে আমি এত নিমগ্ন ছিলাম, ভুলেই গেলাম নিজের নাম-পরিচয়! হঠাৎ কানে ভেসে এলো— প্রায় বিস্মৃত এক ডাক!…

০ ০ ১০৬ ১ মিনিটের পড়া

পর্ব 11 ক্যাকটাস

হে মরুচারী! খাঁ খাঁ মরু থেকে তুলে এনেছিলে এক ক্যাকটাস— বুকে ছিল যার আজন্মের তৃষ্ণা। দেহে তার সহস্র ছুুঁচ— তবু নকশা করতে পারে না কভু বাহারি পাতা-ফলের উদ্যান। নেই কারো স্পর্শ, নেই উষ্ণতার অনুভব; তবু তার অস্তিত্ব রক্ষার কী…

০ ০ ১৬১ ১ মিনিটের পড়া

পর্ব 24 অন্তিম বিরতি

অন্তিম বিরতি শামীমা আকতার আর তো মাত্র কয়েক কদম বাকি, এবার একটু জিরিয়ে নাও। এ ছায়া-সুশীতল মাঠে, একবার শুয়ে দেখো— কী বিশাল এ আকাশ! অনেক তো ছুটেছ, একবার কি দেখবে না— চেনা মাঠ, সবুজ ধানক্ষেত, ঘাসের ওপর একটি ঘাসফড়িং, দোয়েল…

০ ০ ৫৭ ১ মিনিটের পড়া
...