[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

নিঃশব্দ প্রস্থান

৬৭ জন পড়েছেন
০

কবিতা

লেখক: শামীমা আকতার | সিরিজ আইডি: #136 | পর্ব নং: 21
eID · যাচাই হচ্ছে…

নিঃশব্দ প্রস্থান
শামীমা আকতার

আমাদের কখনো চোখে চোখ রাখা হয়নি,
হয়নি তো হাতে হাত রাখা;
দুজনের উঠোনের মাঝে ছিল
একটি বেড়ার সীমানা।

জগতের হাজারো রঙিন বর্ণে
গেঁথেছিলাম দুজনে কথার মালা।

হঠাৎ একদিন কানে ভেসে এলো—
পরিযায়ী পাখির ডানার শব্দ,
ঝরা পাতার মর্মর ধ্বনি;
এবার এলো বুঝি বিদায়ের সে ক্ষণখানি।

তুমি কি ফিরে গিয়েছিলে?
নাকি দেখছিলে দিগন্তের শেষ রেখা—
পেছন ফিরে আর হয়নি তো দেখা।

যদি দেখতাম—
তুমি গেছ ফিরে,
হতাম আমি রিক্ত, হতাম শূন্য।

কিংবা যদি দেখতাম—
পথপানে তাকিয়ে আছো,
তোমায় একেলা রেখে,
কীভাবে এতটা পথ পাড়ি দিতাম?

তাই তো ভেজা ভেজা ঘাসে পা রাখলাম,
মুছে দিলাম সকল পদচিহ্ন;
খুব ধীরে, নিঃশব্দে মাঠ পেরোলাম,
পেরোলাম দিগন্তের শেষ সীমানা।image

আমি শামীমা আকতার, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস ধরে, এবং এ পর্যন্ত 43 টি লেখা ও 2 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 953। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4210
প্রকাশিত09 জুলাই (953 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 18 দরজার ওপারে

দরজার ওপারে শামীমা আকতার ১১.০৬.২০২৬ খ্রিষ্টাব্দ দরজার ওপারে শামীমা আকতার সেকেন্ড, মিনিট, ঘণ্টা নয়— দিন, মাস, বছর, যুগ ধরে; কিসে আমি এত নিমগ্ন ছিলাম, ভুলেই গেলাম নিজের নাম-পরিচয়! হঠাৎ কানে ভেসে এলো— প্রায় বিস্মৃত এক ডাক!…

০ ০ ১১১ ১ মিনিটের পড়া

পর্ব 26 আত্মবিসর্জনে প্রতিশোধ

আত্মবিসর্জনে প্রতিশোধ শামীমা আকতার বেলা শেষে আবার— তোমাতে-আমাতে দেখা, পুরোনো বন্ধুত্ব, হারানো সময়; নিজেকেই যেন খুঁজে পাওয়া। চারদিকে ঝলমলে দিবালোক, রাতে রহস্যময় চন্দ্রালোক, হৃদয়ের দিব্যলোকে— তোমাকে উত্তরীয় দিয়ে যেন…

পর্ব 22 হারানো রাজপথ

হারানো রাজপথ শামীমা আকতার কন্যা, তুমিই রাজবালা— মাতৃক্রোড়ে আমোদ-খেলা, দুগ্ধফেননিভ তোমার বিছানা। কেন তবে খুঁজে ফেরো অজানা কোনো নীড়ের ঠিকানা? রাজকন্যা, তুমিই হও সম্রাজ্ঞী নব রাজপ্রাসাদে— পরম যত্নে স্বপ্ন সাজাও। অধীশ্বরী…

০ ০ ৬৯ ১ মিনিটের পড়া

পর্ব 11 ক্যাকটাস

হে মরুচারী! খাঁ খাঁ মরু থেকে তুলে এনেছিলে এক ক্যাকটাস— বুকে ছিল যার আজন্মের তৃষ্ণা। দেহে তার সহস্র ছুুঁচ— তবু নকশা করতে পারে না কভু বাহারি পাতা-ফলের উদ্যান। নেই কারো স্পর্শ, নেই উষ্ণতার অনুভব; তবু তার অস্তিত্ব রক্ষার কী…

০ ০ ১৬৫ ১ মিনিটের পড়া

পর্ব 17 বিস্মৃতির পরে

বিস্মৃতির পরে শামীমা আকতার যেদিন জগৎ-সংসার তুচ্ছ হবে— পরিবার-পরিজনের সফলতা-ব্যর্থতা আলোড়িত করবে না আর। যদি বেঁচে থাকি, ক্ষণে ক্ষণে স্মৃতি হারাবো, খাটের এক পাশ হবে ঠিকানা। জীবনের সব অর্জন— একটি ব্যাগেই অনায়াসে গুছিয়ে…

০ ০ ১৫১ ১ মিনিটের পড়া
...