[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

অকালের খোঁজ

১৪৯ জন পড়েছেন
০

কবিতা

লেখক: শামীমা আকতার | সিরিজ আইডি: #136 | পর্ব নং: 14
eID · যাচাই হচ্ছে…

        অকালের খোঁজ 

        শামীমা আকতার


বৈশাখে ঝড়ের তাণ্ডব যখন শুরু হয়—
চালাগুলো আর থাকে না তো ঘরে;
তুমি সে তুফানে লড়াই করোনি কি একা?

গ্রীষ্মের বুক-ফাটা তীব্র তৃষ্ণায়—
আঁজলা ভরে পানি দেওয়ার ছিল না তো কেউ,
তুমি সে তাপদহ সামলে ওঠোনি কি একা?

বর্ষায় যখন স্নাত হতো ধরা-
টিনের ফুটো বেয়ে নেমে আসা পানি,
তুমি সেঁচোনি কি একা?

হেমন্তে সোনালী ধান কাটার মৌসুমে,
চারদিকে নবান্ন উৎসবের জয়জয়কার;
শূন্য উঠোনে তুমি বেলা কাটাওনি কি একা?

শীতে হিমধরা রাতে—
কাঁথার ভাঁজে ওম দেওয়ার ছিল না তো কেউ;
তখন রাত পোহাওনি কি একা?

বসন্তে অশোক, শিমুল, পলাশের বন
রঙিন হতো যখন—
সেসব মাতাল দিন,
তুমি কাটাওনি কি একা?

কেন তবে—
সকল কাল পেরিয়ে এ অকালে,
কাকে খোঁজ?
কেনই বা খোঁজ?

image

আমি শামীমা আকতার, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস ধরে, এবং এ পর্যন্ত 43 টি লেখা ও 2 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 953। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3911
প্রকাশিত23 মে (953 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত31 অক্টোবর

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 28 ক্ষণিকের ব্যবধান

ক্ষণিকের ব্যবধান শামীমা আকতার পরিপাটি কেশবিন্যাস, আলগোছে ঘোমটা, দাঁড়ালাম তোর পথের ধারে— যদি একবার হয় চোখাচোখি! সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা; আসা-যাওয়া তোর নিত্যদিন, ব্যথাতুর হৃদয়ে ঘরে ফিরি রোজ। একদিন…

০ ০ ৯ ১ মিনিটের পড়া

পর্ব 24 অন্তিম বিরতি

অন্তিম বিরতি শামীমা আকতার আর তো মাত্র কয়েক কদম বাকি, এবার একটু জিরিয়ে নাও। এ ছায়া-সুশীতল মাঠে, একবার শুয়ে দেখো— কী বিশাল এ আকাশ! অনেক তো ছুটেছ, একবার কি দেখবে না— চেনা মাঠ, সবুজ ধানক্ষেত, ঘাসের ওপর একটি ঘাসফড়িং, দোয়েল…

০ ০ ৫৮ ১ মিনিটের পড়া

পর্ব 23 রক্তের উত্তরাধিকার

রক্তের উত্তরাধিকার শামীমা আকতার তোমার পিতা, আমার পিতা— দু'প্রজন্মের একই বংশলতিকা। তোমার লাগি বানানো আঁতুড়ঘরে আমার প্রথম কেঁদে ওঠা। তোমার ধুলোমাখা উঠোনে আমার হামাগুড়ি দেওয়া। তোমার শখের খেলাঘরে আমার হাঁড়ি-পাতিল খেলা।…

০ ০ ৯০ ১ মিনিটের পড়া

পর্ব 22 হারানো রাজপথ

হারানো রাজপথ শামীমা আকতার কন্যা, তুমিই রাজবালা— মাতৃক্রোড়ে আমোদ-খেলা, দুগ্ধফেননিভ তোমার বিছানা। কেন তবে খুঁজে ফেরো অজানা কোনো নীড়ের ঠিকানা? রাজকন্যা, তুমিই হও সম্রাজ্ঞী নব রাজপ্রাসাদে— পরম যত্নে স্বপ্ন সাজাও। অধীশ্বরী…

০ ০ ৬৯ ১ মিনিটের পড়া

পর্ব 19 চায়ের কাপে বিশ্বকাপ

চায়ের কাপে বিশ্বকাপ শামীমা আকতার ফুটবল, ফুটবল! বিশ্বকাপ ফুটবল— উন্মাদনা যতটা না খেলার মাঠে হয়, তারচেয়েও বেশি যেন বাঙালির চায়ের কাপে রয়। বাবা বলে, "আছে আমার মেসি, আর্জেন্টিনার ভয় নেই বেশি।" খোকা মার্কেট ঘুরে কেনে জার্সি…

০ ০ ৭৬ ১ মিনিটের পড়া
...