[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

শেষটা শুধুই আমার

১৮৮ জন পড়েছেন
০

কবিতা

লেখক: শামীমা আকতার | সিরিজ আইডি: #136 | পর্ব নং: 3
eID · যাচাই হচ্ছে…

শেষটা শুধুই আমার

  শামীমা আকতার


কুতকুত খেলবি? না, চল মার্বেল।

কাল? ডাংগুলি, আনবি কিন্তু ব্যাট-বল।

পরশু? ওপাড়ার সাথে আছে ফুটবল।

ধূলোমাখা শৈশব তোকেই দিলাম;

রাখিস কিন্তু যতনে।


 অকারণে হাসাহাসি, ঝগড়াই বা কেন?

হঠাৎ মন খারাপ, আবার আনন্দেরই বা কারণ কী?

বড় হয়েছি, নাকি এখনও ছোট?

দূর ছাই! তা-ও কী জানি!

দূরন্ত কৈশোরও তোকেই দিলাম;

রাখিস কিন্তু সিন্দুকে।


চেহারা, গায়ের রং, উচ্চতা কতটুকু?

পড়াশোনা কতদূর?

চাকরি আছে, তাতে কী! 

ঘরকন্নায় কি পটু?

স্বপ্নজাগানিয়া যৌবন—

প্রিয়তম, তোকেই দিলাম;

রাখিস কিন্তু হৃদয়ে।


রক্তচাপ কত? রাত কাটে কি নিদ্রাহীনতায়?

হাঁটতে কি কষ্ট হয়? কথা কি জড়িয়ে যায়?

তাতে কী! হোক না,

বয়স তো সংখ্যার হিসাব!

এ সময়টা আর কাউকেই দেব না;

শুধুই আমার, একান্তই নিজের।1000027514

আমি শামীমা আকতার, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস ধরে, এবং এ পর্যন্ত 43 টি লেখা ও 2 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 953। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3433
প্রকাশিত14 ফেব্রুয়ারি (953 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত17 নভেম্বর

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 25 এক মুঠো চালের বর

এক মুঠো চালের বর শামীমা আকতার তখন আমার কিশোরী বয়স— স্বপ্নরা প্রজাপতির ডানায় হাওয়ায় ভাসে। থালা হাতে দরজায় দাঁড়িয়ে এক মুঠো চাল বাড়িয়ে, সে আসে সপ্তাহান্তে; আমি থালা উল্টাই তার থলেতে। সে ফিরায় না খালি থালা, কিছু একটা বর…

০ ০ ৪৪ ১ মিনিটের পড়া

পর্ব 17 বিস্মৃতির পরে

বিস্মৃতির পরে শামীমা আকতার যেদিন জগৎ-সংসার তুচ্ছ হবে— পরিবার-পরিজনের সফলতা-ব্যর্থতা আলোড়িত করবে না আর। যদি বেঁচে থাকি, ক্ষণে ক্ষণে স্মৃতি হারাবো, খাটের এক পাশ হবে ঠিকানা। জীবনের সব অর্জন— একটি ব্যাগেই অনায়াসে গুছিয়ে…

০ ০ ১৫১ ১ মিনিটের পড়া

পর্ব 2 অদৃশ্য শূন্যতা

অদৃশ্য শূন্যতা শামীমা আকতার জানালার পর্দা, সোফার কভার, বিছানার চাদর কিংবা ঝকঝকে মেঝে— ভাবনায় বিভোর; স্বপ্ন দু’জনের পরিপাটি সংসার। উঠোনে শিশুদের হুটোপুটি, ছোট্ট একটি ছনের বাড়ি, গন্ধে মৌ মৌ ফুল রকমারি, উঠোনে বিছানো শীতল…

০ ০ ১৯৪ ১ মিনিটের পড়া

পর্ব 1 অব্যক্ত ইচ্ছেগুলো

অব্যক্ত ইচ্ছেগুলো শামীমা আকতার মজার কোনো ঘটনায়— হাসতে হাসতে কণ্ঠস্বর রুদ্ধ হয়; এমন দিনে- হাসির জোয়ারে চোখে জল নিয়ে, অট্টহাসিতে গড়াগড়ি খেতে খেতে- কখনো বলা হলো না, ‘জানো, আজ কী হয়েছে?’ মন খারাপের দিনগুলোতে, কিংবা নির্ঘুম…

০ ০ ২১৮ ১ মিনিটের পড়া

পর্ব 3 প্রসঙ্গ:পেশা হিসেবে গৃহকর্ম(শেষ পর্ব)

*প্রসঙ্গঃ পেশা হিসেবে গৃহকর্ম*(শেষ পর্ব) নিয়োগকারী পরিবারের যেমন গৃহকর্মীর উপর কিছু দায়িত্ব-কর্তব্য রয়েছে, তেমনি গৃহকর্মীরও কাজের দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকা বাঞ্ছনীয়। এক্ষেত্রে গৃহকর্মীও নিয়োগকারী কর্তৃপক্ষের মতো তার…

০ ০ ১৬৪ ৩ মিনিটের পড়া
...