[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

শেষ বিকেলে একদিন

৬৫ জন পড়েছেন
০

কবিতা

লেখক: শামীমা আকতার | সিরিজ আইডি: #136 | পর্ব নং: 20
eID · যাচাই হচ্ছে…

*শেষ বিকেলে একদিন*

শামীমা আকতার


পথ ভুলে একদিন শেষ বিকেলে,  

আমার দ্বারে আলতো হাত রাখলে।  

দীর্ঘদিনের বদ্ধ দুয়ার খুলতেই—  

কনে-দেখা নরম আলো  

লাগলো চোখে-মুখে।


হৃদয়ে লাগলো মাতন,  

মনে এক অজানা শঙ্কা;  

সূর্য যে ডুবু-ডুবু!


সন্ধ্যাপ্রদীপ দপ করে জ্বলে,  

চিরতরে গেল নিভে।  

গল্পের ডালি সাজালে জোছনালোকে।


গল্প শুনতে শুনতে—  

বিভোর আমি হলাম তন্দ্রাচ্ছন্ন।  

ভোরের আলো ফুটতেই—  

চোখ খুলে দেখি চারপাশ ফাঁকা!


যদি আবার কোনোদিন,  

পথের টানে এসে দেখো—  

দুয়ার খোলার নেই আর কেউ।

তখন কি ক্ষণিকের তরে থমকে দাঁড়াবে না?

  

 তখন সবার অজান্তে,  

হাজারো ব্যস্ততার মাঝেও—  

হঠাৎ কি আনমনা হবে না?  

একটুও কি বিষণ্ন হবে না?  

মনে কি পড়বে না—  

সম্পর্কহীন এক সম্পর্কের কথা?


image


আমি শামীমা আকতার, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 9 মাস 2 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 42 টি লেখা ও 2 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 929। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4182
প্রকাশিত01 জুলাই (929 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত4 দিন

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 16 ঝগড়ার সন্ধি

ঝগড়ার সন্ধি। শামীমা আকতার এমন একজন মানুষ কি দিতে পারবে? প্রেম নয়, ভালোবাসা নয়, মায়াও নয়; নেই কোনো অধিকারবোধ। হিংসা-বিদ্বেষ, ঈর্ষা-ঘৃণাও নয়, নয় কোনো স্বার্থের সংঘাত— তবু আমরা ঝগড়া করব; আমার একজন ঝগড়া করার মানুষ চাই।…

০ ০ ১৪৮ ১ মিনিটের পড়া

পর্ব 7 হাড়ি-পাতিল খেলা

হাড়ি-পাতিল খেলা শামীমা আকতার পায়ে খাড়ু, হাতে বাজু, কোমরে বিছা, শান বাঁধানো দিঘীর ঘাটে ধবল রাজহাঁস— পা ডুবিয়ে দেখা; শখ মোর হাড়ি-পাতিল খেলা। হঠাৎ ডাক সই-দলের, পুতুল-বর এলো সেজে; আজ যে বিয়ে পুতুল-কনের— শখ যে মোর হাড়ি-পাতিল…

০ ০ ১৬৪ ১ মিনিটের পড়া

পর্ব 26 আত্মবিসর্জনে প্রতিশোধ

আত্মবিসর্জনে প্রতিশোধ শামীমা আকতার বেলা শেষে আবার— তোমাতে-আমাতে দেখা, পুরোনো বন্ধুত্ব, হারানো সময়; নিজেকেই যেন খুঁজে পাওয়া। চারদিকে ঝলমলে দিবালোক, রাতে রহস্যময় চন্দ্রালোক, হৃদয়ের দিব্যলোকে— তোমাকে উত্তরীয় দিয়ে যেন…

পর্ব 11 ক্যাকটাস

হে মরুচারী! খাঁ খাঁ মরু থেকে তুলে এনেছিলে এক ক্যাকটাস— বুকে ছিল যার আজন্মের তৃষ্ণা। দেহে তার সহস্র ছুুঁচ— তবু নকশা করতে পারে না কভু বাহারি পাতা-ফলের উদ্যান। নেই কারো স্পর্শ, নেই উষ্ণতার অনুভব; তবু তার অস্তিত্ব রক্ষার কী…

০ ০ ১৬১ ১ মিনিটের পড়া

পর্ব 25 এক মুঠো চালের বর

এক মুঠো চালের বর শামীমা আকতার তখন আমার কিশোরী বয়স— স্বপ্নরা প্রজাপতির ডানায় হাওয়ায় ভাসে। থালা হাতে দরজায় দাঁড়িয়ে এক মুঠো চাল বাড়িয়ে, সে আসে সপ্তাহান্তে; আমি থালা উল্টাই তার থলেতে। সে ফিরায় না খালি থালা, কিছু একটা বর…

০ ০ ৪২ ১ মিনিটের পড়া
...