[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

রক্তের উত্তরাধিকার

৮৩ জন পড়েছেন
০

কবিতা

লেখক: শামীমা আকতার | সিরিজ আইডি: #136 | পর্ব নং: 23
eID · যাচাই হচ্ছে…

রক্তের উত্তরাধিকার
শামীমা আকতার

তোমার পিতা, আমার পিতা—
দু'প্রজন্মের একই বংশলতিকা।

তোমার লাগি বানানো আঁতুড়ঘরে
আমার প্রথম কেঁদে ওঠা।

তোমার ধুলোমাখা উঠোনে
আমার হামাগুড়ি দেওয়া।

তোমার শখের খেলাঘরে
আমার হাঁড়ি-পাতিল খেলা।

তোমার আদরের পুতুলে
আমার বিয়ে দেওয়া।

তোমার ফেলে যাওয়া শৈশবে
আমার বেড়ে ওঠা।

দুজনের স্মৃতিকাতরতায়
ফিরে ফিরে আসে—
একই শৈশব-ঠিকানা,
দুজন দু'সময়।

তোমার-আমার প্রজন্ম
একই রক্তধারা,
তবু বহন করে—
আলাদা কূলধারা।।

তাই তো যুগে যুগে মুখে ফেরে—
"মা-মেয়ে ভিন জাত,
ফুফু-ভাইজি এক জাত।"image 

আমি শামীমা আকতার, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 9 মাস 2 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 42 টি লেখা ও 2 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 929। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4570
প্রকাশিত06 অগাস্ট (929 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 24 অন্তিম বিরতি

অন্তিম বিরতি শামীমা আকতার আর তো মাত্র কয়েক কদম বাকি, এবার একটু জিরিয়ে নাও। এ ছায়া-সুশীতল মাঠে, একবার শুয়ে দেখো— কী বিশাল এ আকাশ! অনেক তো ছুটেছ, একবার কি দেখবে না— চেনা মাঠ, সবুজ ধানক্ষেত, ঘাসের ওপর একটি ঘাসফড়িং, দোয়েল…

০ ০ ৫৭ ১ মিনিটের পড়া

পর্ব 19 চায়ের কাপে বিশ্বকাপ

চায়ের কাপে বিশ্বকাপ শামীমা আকতার ফুটবল, ফুটবল! বিশ্বকাপ ফুটবল— উন্মাদনা যতটা না খেলার মাঠে হয়, তারচেয়েও বেশি যেন বাঙালির চায়ের কাপে রয়। বাবা বলে, "আছে আমার মেসি, আর্জেন্টিনার ভয় নেই বেশি।" খোকা মার্কেট ঘুরে কেনে জার্সি…

০ ০ ৭২ ১ মিনিটের পড়া

পর্ব 10 আবর্তন

*আবর্তন* শামীমা আকতার পূর্বাকাশে শুকতারা, ধরায় রক্তিম আভার বিচ্ছুরণ। এমন ক্ষণে তীব্র শব্দ— ওঁয়া.. ওঁয়া.. ওঁয়া..। অর্ধচেতন এক মায়াবী ঘোরে, কানে ভেসে এলো— সুমধুর আগমনী সুর; বৃত্ত পূরণের আনন্দে হলাম বিভোর। চারপাশে ঘুরে…

০ ০ ১৫৯ ১ মিনিটের পড়া

পর্ব 9 মহাযাত্রার সন্ধিক্ষণে

মহাযাত্রার সন্ধিক্ষণে শামীমা আকতার বহু বহু দিন… বহু বহু কাল আগে, মরুদ্যানের সন্ধানে এক কাফেলায়— সঙ্গী ছিলে মোর সফরের। হৃদয়ে পাইনি খুঁজে— ছিলে শুধু ঝাপসা কোনো স্মৃতির পাতায়। বহু বহু দিন, বহু বহু কাল পেরিয়ে— আমি এখন…

০ ১ ২০৮ ১ মিনিটের পড়া

পর্ব 8 বিরহ বিলাস

বিরহ বিলাস ভর দুপুর, হঠাৎ অঝোর বারিধারা— উপন্যাসটা মাত্র হাতে নিয়েছি, কিংবা জেগেছে ইচ্ছে গান শোনার; তোমার তখন ব্যাকুলতা ছাদে যাওয়ার। অলস দুপুর, স্তব্ধ চরাচর; ইচ্ছেরা ডানা মেলে সিনেমা দেখার, কিংবা মনে উঁকি দেয় কবিতা—…

০ ০ ১৭৩ ১ মিনিটের পড়া
...