[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

বিরহ বিলাস

১৭৩ জন পড়েছেন
০

কবিতা

লেখক: শামীমা আকতার | সিরিজ আইডি: #136 | পর্ব নং: 8
eID · যাচাই হচ্ছে…

বিরহ বিলাস
ভর দুপুর, হঠাৎ অঝোর বারিধারা—
উপন্যাসটা মাত্র হাতে নিয়েছি,
কিংবা জেগেছে ইচ্ছে গান শোনার;
তোমার তখন ব্যাকুলতা ছাদে যাওয়ার।


অলস দুপুর, স্তব্ধ চরাচর;
ইচ্ছেরা ডানা মেলে সিনেমা দেখার,
কিংবা মনে উঁকি দেয় কবিতা—
তোমার তখন গল্প করার আবদার।

সবটাই আমার স্বপ্নাবিষ্ট নিমগ্নতা...
ভালোবাসায় ছিল না তোমার মোহাচ্ছন্নতা,
তাই তো ছক-কাটা ঘর-সংসার,
মায়ায় বাঁধতে পারেনি মন আমার।

উপন্যাসের শেষ পাতায় তৈরি হয়েছে হাহাকার,
সুরের মূর্ছনায় বাঁধ ভেঙেছে কান্নার;
প্রশান্তি দিল শেষ দৃশ্য সিনেমার,
কলমে টেনেছি কবিতার শেষ আঁচড়।

একাকীত্ব আজ উপভোগ্য আমার
কেবল  অবহেলায় তোমার--
তাই তো, নিজের হয়েছি নিজেই আমার। 


image 

আমি শামীমা আকতার, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 9 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 42 টি লেখা ও 2 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 931। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3671
প্রকাশিত29 মার্চ (931 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত29 মার্চ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 24 অন্তিম বিরতি

অন্তিম বিরতি শামীমা আকতার আর তো মাত্র কয়েক কদম বাকি, এবার একটু জিরিয়ে নাও। এ ছায়া-সুশীতল মাঠে, একবার শুয়ে দেখো— কী বিশাল এ আকাশ! অনেক তো ছুটেছ, একবার কি দেখবে না— চেনা মাঠ, সবুজ ধানক্ষেত, ঘাসের ওপর একটি ঘাসফড়িং, দোয়েল…

০ ০ ৫৭ ১ মিনিটের পড়া

পর্ব 23 রক্তের উত্তরাধিকার

রক্তের উত্তরাধিকার শামীমা আকতার তোমার পিতা, আমার পিতা— দু'প্রজন্মের একই বংশলতিকা। তোমার লাগি বানানো আঁতুড়ঘরে আমার প্রথম কেঁদে ওঠা। তোমার ধুলোমাখা উঠোনে আমার হামাগুড়ি দেওয়া। তোমার শখের খেলাঘরে আমার হাঁড়ি-পাতিল খেলা।…

০ ০ ৮৬ ১ মিনিটের পড়া

পর্ব 19 চায়ের কাপে বিশ্বকাপ

চায়ের কাপে বিশ্বকাপ শামীমা আকতার ফুটবল, ফুটবল! বিশ্বকাপ ফুটবল— উন্মাদনা যতটা না খেলার মাঠে হয়, তারচেয়েও বেশি যেন বাঙালির চায়ের কাপে রয়। বাবা বলে, "আছে আমার মেসি, আর্জেন্টিনার ভয় নেই বেশি।" খোকা মার্কেট ঘুরে কেনে জার্সি…

০ ০ ৭৩ ১ মিনিটের পড়া

পর্ব 10 আবর্তন

*আবর্তন* শামীমা আকতার পূর্বাকাশে শুকতারা, ধরায় রক্তিম আভার বিচ্ছুরণ। এমন ক্ষণে তীব্র শব্দ— ওঁয়া.. ওঁয়া.. ওঁয়া..। অর্ধচেতন এক মায়াবী ঘোরে, কানে ভেসে এলো— সুমধুর আগমনী সুর; বৃত্ত পূরণের আনন্দে হলাম বিভোর। চারপাশে ঘুরে…

০ ০ ১৫৯ ১ মিনিটের পড়া

পর্ব 9 মহাযাত্রার সন্ধিক্ষণে

মহাযাত্রার সন্ধিক্ষণে শামীমা আকতার বহু বহু দিন… বহু বহু কাল আগে, মরুদ্যানের সন্ধানে এক কাফেলায়— সঙ্গী ছিলে মোর সফরের। হৃদয়ে পাইনি খুঁজে— ছিলে শুধু ঝাপসা কোনো স্মৃতির পাতায়। বহু বহু দিন, বহু বহু কাল পেরিয়ে— আমি এখন…

০ ১ ২০৯ ১ মিনিটের পড়া
...