চায়ের কাপে বিশ্বকাপ
শামীমা আকতার
ফুটবল, ফুটবল!
বিশ্বকাপ ফুটবল—
উন্মাদনা যতটা না খেলার মাঠে,
তারচেয়েও বেশি যেন
বাঙালির চায়ের কাপে।
বাবা বলে, "আছে আমার মেসি,
আর্জেন্টিনার ভয় নেই বেশি।"
খোকা মার্কেট ঘুরে কিনে জার্সি,
বলে, "ব্রাজিলই নেবে ট্রফি,
ভিনিসিয়াসের জাদু জানি!"
মা মনে মনে হাসে আর বলে-
"আছে সোনার ছেলে এমবাপ্পে,
ফ্রান্সকে কে এবার রুখবে!"
খেলা না যত দেখা হয়,
তার চেয়ে তর্ক ঢের বেশি বয়।
চারিদিকে শোরগোল—
গো-ও-ও-ল! গো-ও-ও-ল!
কে দিল? কে দিল?
তা জেনে লাভ কী?
একসাথে মেতেছিলাম—
এটাই তো সত্যি!
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।