Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ফিল্টার-আসক্তি: টিনএজ মেয়েদের নীরব যুদ্ধ

0 পছন্দ 0 অপছন্দ
196 বার প্রদর্শিত
করেছেন (26,078 পয়েন্ট)   17 নভেম্বর 2025 "সাহিত্য(বিশ্লেষণ ধর্মী)" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

ফিল্টার-আসক্তি: টিনএজ মেয়েদের নীরব যুদ্ধimage

মোহাম্মদ জাহিদ হোসেন

বিশ্লেষণধর্মী ⋄ ১৭ নভেম্বর, ২০২৫


আমার মেয়ে রাত হলে ফোনটা নিয়ে নাড়াচাড়া করে। ঘুমোতে যাওয়ার আগে ফিল্টার লাগিয়ে ছবি তোলে, কে কে লাইক দিল সেটা দেখে। তারপর ঘুমায়।

সকালে উঠে আয়নায় নিজের দিকে তাকায়, মুখটা কুঁচকে ফেলে। “আমি এতো খারাপ দেখতে কেন?”—বলেই মন খারাপ করে। বয়স মাত্র চৌদ্দ।

পাড়ার মেয়েগুলোর কথাও আলাদা নয়। স্কুলে যাওয়ার আগে ওরা ফোনের ক্যামেরায় মুখ দেখে। ফিল্টার না দিলে কেউই ঠিকমতো হাসে না। ক্লাসে বসে ফিল্টার দিয়ে ছবি এডিট করে। একদিন এক মেয়ে বলল,

“আমার আসল নাকটা খুব বাজে।”

আমি জিজ্ঞেস করলাম,

“কে বলেছে বাজে?”

সে বলল,

“ইনস্টাগ্রামে যারা লাইক দেয়, তারা।”

এটা কোনো গবেষণার হিসাব নয়—এ আমার চারপাশের গল্প। আমার মেয়ে, পাড়ার মেয়ে, আমার ছাত্রী—সবাই একই কথা বলে। ফিল্টার ছাড়া ছবি তুলতে ভয় পায়। কারণ তখন লাইক পড়ে কম, আর লাইক কম মানে, “আমি সুন্দর না।”

একদিন বললাম, “ফিল্টার ছাড়া একটা ছবি তোলে দেখ।”

সে রাজি হয়নি।

বলল, “তাহলে কেউ দেখবে না।”

আমি বললাম, “মানে?”

জবাব দিল, “যারা দেখে, তারা ভালোবাসবে না।”

আমরা বাবা-মা হয়ে বলি,

“ভালো পড়তে হবে।”

অথচ বাড়ি ফিরে বলি,

“আরও একটু রোগা হলে সুন্দর লাগবে।”

নিজেরাই বুঝি না, এসব কথা আসলে কেমন কষ্ট দেয়।

একবার আমি ছোট্ট একটা পরীক্ষা করলাম। ওর ফোন থেকে সব ফিল্টার অ্যাপ ডিলিট করলাম।

প্রথম দিন সে কাঁদল।

পরের দিন রাগ করল।

তৃতীয় দিন দেখলাম, নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে বলছে,

“আমার চোখটা আসলে ছোট না এতটা।”

এটা বিশাল কোনো সমাধান না। তবু শুরু তো। আমাদের মেয়েদের বলতে হবে—তোমার দাম ত্বকের রঙে না, তোমার হাসিতে।

ফোন বন্ধ হলে, যে মুখটা থাকে, ওটাই আসল তুমি।

আমি চাই,

আমার মেয়ে একদিন ফিল্টার ছাড়া ছবি তুলে হাসুক। বলুক, “এই আমি।”


#নিজেরমুখ #আসলসৌন্দর্য #মেয়েদেরগল্প

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 11 মাস ধরে, এবং এ পর্যন্ত 1291 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 26078। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 1464
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
মানবজীবনের প্রতিটি পর্যায়ের আলাদা গুরুত্ব রয়েছে। তবে কৈশোর বা টিনএজ (১৩–১৯ বছর) হল&#[...] বিস্তারিত পড়ুন...
241 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ডিজিটাল যন্ত্রণা: যুবকদের অদৃশ্য যুদ্ধ মোহাম্মাদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী | ১৫ ন&#[...] বিস্তারিত পড়ুন...
476 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
“নীরব বিস্ফোরণ—আজকের তারুণ্যের অদৃশ্য যুদ্ধের নাম মুড সুইং” মোহাম্মদ জাহিদ হোসে[...] বিস্তারিত পড়ুন...
185 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
কর্মক্ষেত্রের নীরব শোষণ (‘অতিরিক্ত কাজ’ নয়, ‘অতিরিক্ত প্রত্যাশা’ই আসল সমস্যা) মোহ&[...] বিস্তারিত পড়ুন...
525 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
অসৌজন্য ব্যবহার: এক নীরব সামাজিক মহামারী লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন ধরণঃ বিশ্লেষ[...] বিস্তারিত পড়ুন...
170 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    2244 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    111 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    904 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    45 টি আইডিয়া ব্লগ

  3. Mayabi Ilmaz Megh

    828 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    41 টি আইডিয়া ব্লগ

  4. রফিক আতা

    367 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

...