Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

দরজার মাপ ও মৃত্যুর অঙ্ক

0 পছন্দ 0 অপছন্দ
94 বার প্রদর্শিত

আমার পাঠানুভূতি

লেখক: রফিক আতা | সিরিজ আইডি: #92 | পর্ব নং: 4
করেছেন (4,776 পয়েন্ট)   16 জানুয়ারি "ইসলাম" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

দরজার মাপ ও মৃত্যুর অঙ্ক

‎—রফিক আতা—

‎( মাস্টার বেডে সকলের প্রবেশ

‎যাতে স্বাগত না হয় সেজন্যে

‎প্ল্যানে দরজাটা ছোট মাপের দেখানো ছিল।

‎কিন্তু তা আর হয়ে ওঠেনি,

‎দরজাটা শেষ পর্যন্ত বড় রাখতে

‎রাজি হতেই হলো;

‎কারণ, অশিক্ষিত প্রৌঢ়

‎রাজমিস্ত্রি সর্দার বললো—

‎“এ্যাত্তো ছোট রাখবেন সাব,

‎এ দিয়ে তো খাটিয়া বেরোবে না।”)

‎(কবিতা— বাড়ি। কবি—তালিম হোসেন)


‎মুসলিম জাতিসত্তার কবি তালিম হোসেন। নূরানীতে থাকতে পাঠ্যবইয়ে তার একটি কবিতা ছিল— “জমজম”। হযরত ইসমাইল (আ.)-কে নিয়ে লেখা সেই কবিতার মধ্য দিয়েই শৈশবের কোমল হৃদয়ে তালিম হোসেনের প্রতি জন্মেছিল এক দুর্বোধ্য মোহ।


‎আজ তার “বাড়ি” শিরোনামের একটি কবিতা চোখে পড়লো। প্রথম পাঠে কবিতাটি পড়ে মনে হলো—এটা নিতান্তই অহেতুক এক রচনা। অথচ এত বিজ্ঞ একজন কবি! তার কলমে এমন সাধারণ, প্রায় সাদামাটা লাইন—সিমসাম ভাষা! মনে প্রশ্ন জাগে, এই লাইনগুলোর ভেতর এমন কী আছে যে এটিও একটি গ্রহণযোগ্য কবিতা হয়ে উঠেছে?


‎(অবশেষে

‎বাড়ি বানালাম একটা।

‎আমি এখন এই মহানগরে

‎একটা বাড়ির মালিক।


‎বেশ বড়সড়—

‎দক্ষিণে প্রকাণ্ড লন,

‎বড় ড্রয়িংরুম,

‎শোবার ঘর অনেকগুলো—

‎ছেলেরা থাকবে,

‎মেয়েরা, জামাইরা এলে থাকবে।)


‎বারবার পড়তে গিয়ে ধীরে ধীরে ধরা দিল কবিতার মূল উদ্দেশ্য, তার বেসিক রহস্য। বুঝতে পারলাম—শেষের লাইনগুলোতেই লুকানো আছে একটি দীর্ঘশ্বাস, একটি অন্তিম নীরবতা। কবিতার সমাপ্তি যেন জীবনেরই সমাপ্তি।


‎(মাস্টার বেডে সকলের প্রবেশ

‎যাতে স্বাগত না হয় সেজন্যে

‎প্ল্যানে দরজাটা ছোট মাপের দেখানো ছিল।

‎কিন্তু তা আর হয়ে ওঠেনি,

‎দরজাটা শেষ পর্যন্ত বড় রাখতে

‎রাজি হতেই হলো;

‎কারণ, অশিক্ষিত প্রৌঢ়

‎রাজমিস্ত্রি সর্দার বললো—

‎“এ্যাত্তো ছোট রাখবেন সাব,

‎এ দিয়ে তো খাটিয়া বেরোবে না।”)


‎এই কবিতায় তালিম হোসেন যেন বলতে চান—আমি একটি বাড়ি বানিয়েছি। তার প্রধান শয়নকক্ষটি রেখেছি বেশ ভিতরে। এমনকি প্ল্যানে সেই ঘরের দরজাটিও ইচ্ছাকৃতভাবে ছোট করে রেখেছি, যাতে সবাই সেখানে অনায়াসে প্রবেশ করতে না পারে। কিন্তু রাজমিস্ত্রি সর্দার এসে সেই পরিকল্পনাতেই ভাঙন ধরায়—

‎“এ্যাত্তো ছোট রাখবেন সাব, এ দিয়ে তো খাটিয়া বেরোবে না।”


‎এই লাইনেই কবিতাটি হঠাৎ করে অন্য মাত্রা পায়। এখানে ‘খাটিয়া’ শব্দটি নিছক একটি আসবাব নয়; এটি মৃত্যুর পর মানুষের দেহ বহনের প্রতীক। রাজমিস্ত্রির বাস্তব যুক্তির মধ্য দিয়েই কবি আমাদের মনে করিয়ে দেন, মৃত্যুর সময় কোনো পরিকল্পনা, কোনো ব্যক্তিগত ইচ্ছা বা সামাজিক গোপনীয়তা টিকে থাকে না। মৃত্যুর পথ সবার জন্য উন্মুক্ত, প্রশস্ত এবং অবশ্যম্ভাবী।



‎এই একটি বাক্যের মধ্য দিয়েই কবি যেন বলেন—জীবন যত সাজানোই হোক, শেষ যাত্রার জন্য দরজাটি বড় হতেই হয়। মানুষ চাইলে জীবনের অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু মৃত্যুর দরজার মাপ সে নিজে নির্ধারণ করতে পারে না। তাই কবিতার শেষটা কোনো উচ্চকণ্ঠ প্রতিবাদে নয়, বরং এক গভীর নীরবতায় শেষ হয়—যেন জীবনের মতোই কবিতারও সমাপ্তি ঘটে নিঃশব্দে, অনিবার্যভাবে। এক চিরন্তন সফরের বার্তা দিয়ে।



‎দিনলিপি—

‎পাঠানুভূতি

‎শুক্রবার।

‎ষোল, এক, ছাব্বিশ ইং

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 233 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 4776। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3055
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
মৃত্যুর মহাকায়, মহাকাব্য 🖊️—রফিক আতা— আমার দরাজ দহলিজে বাজে মৃত্যুর সাইরেন। আম[...] বিস্তারিত পড়ুন...
91 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

‎রোদ-ফুল ও শৈশব ‎—রফিক আতা ‎কায়দা-রেহালের মক্তব শেষে ছুটি ইশকুলে, ‎ফড়িং খুঁজি মধ্যাহ্নের মুঠো মুঠো রোদ-ফুলে। ‎সাঁঝের বেলায় ঝিঁঝির ডাকে ঘরে আসি ফিরে, ‎হারিকেনের নিভু আলোয় পাঠ্যবইয়ে ঘুরি। ‎দ[...] বিস্তারিত পড়ুন...
161 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

মৃত্যুর পর পরকালে যদি যেয়ে দেখি ইসলাম সত্য না হয়ে অন্য কোনো ধর্ম সত্য তখন আমাদের কি হবে?  আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ  প্রথম কথা ইসলাম কখনো ভুল হবে না আপনি এটা নিশ্চিত থাকুন। ইসলাম, নবীর �[...] বিস্তারিত পড়ুন...
69 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ইল্লিয়ীন ও সিজ্জীন  (মৃত্যুর পর আত্মার দুই বিপরীত গন্তব্য)  মোহাম্মদ জাহিদ হোসেন&nb[...] বিস্তারিত পড়ুন...
105 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

‎দূরের যত আকুতি, ‎একগুঁয়ে হৃদয়ের যত মিনতি— ‎কর্পূরহীন এক শবাধারে বন্দী করো। ‎এ্[...] বিস্তারিত পড়ুন...
44 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1687 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    83 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    333 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    16 টি আইডিয়া ব্লগ

  3. রফিক আতা

    191 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    9 টি আইডিয়া ব্লগ

  4. মাহাতাব হোসেন অপল

    170 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

...