[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

অবসরপ্রাপ্ত শৈশব

৫৬ জন পড়েছেন
০

শিহরিত শৈশব

লেখক: রফিক আতা | সিরিজ আইডি: #199 | পর্ব নং: 2
eID · যাচাই হচ্ছে…

এখানে শৈশব ছিলো,
দখিনা বাতাসে মন দুলছিলো,
মাঠজুড়ে স্বপ্নের কূল ছিলো।

এখানে বসন্ত ছিলো,
রঙিন বুনোফুল ফুটেছিলো,
সুখের হাওয়া অনন্ত ছিলো।

এখানে শীত ছিলো,
ভাটিয়ালী গীত ছিলো,
ঋতুর রঙে পিরিত ছিলো।

এখানে শালিকের বাসা ছিলো,
এখানে বালকের আশা ছিলো,
মখমল দিনের ভালোবাসা ছিলো।


এখানে বিকেল ছিলো,
ধুলোভরা খেলার মেলা ছিলো,
গল্পভরা এক বেলা ছিলো।

আজও আছে সব,
আমি আছি, আছে ফুল,
আছে ঋতুর অবসরপ্রাপ্ত দুকূল,

কেবল নেই সেই শৈশব,
নেই সেই বালকের মন,
শুধু স্মৃতির ছলনায় কালক্ষেপণ।

— রফিক আতা
২০.০৬.২৬ | শনিবার
আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4125
প্রকাশিত25 জুন (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 11 পুকুরঘাটে ফেলে আসা শৈশব

পুকুরঘাটে ফেলে আসা শৈশব রফিক আতা ‎ ‎সেই পুকুরটা আজও আছে ‎আছে পুরোনো সেই বাঁশঝাড়, ‎পাড়ের কচুরিপানা, ‎আর বর্ষায় টইটম্বুর হয়ে ওঠা ‎আমাদের ছোট্ট সমুদ্র। ‎ ‎মনে পড়ে— ‎দুপুরের খরতাপে যখন ‎মাটির পথ পুড়ত আগুনের মতো, ‎আমরা তখন…

০ ০ ৪১ ৩ মিনিটের পড়া

পর্ব 9 পরিযায়ী শৈশব

শীতের সকাল, শিশির-সিক্ত লালশাক, ‎দূরে কোথাও মুখরিত পরিযায়ী পাখির ডাক। ‎প্রত্যুষের পড়াঘর, বুকে বোগদাদি কায়দা, ‎জামার ভাঁজে নাস্তা, কুকুর তাড়িয়ে নেই ফায়দা। ‎ ‎উঠানে ছড়ানো ধান, আর শালিকের ফাঁদ ‎থো, তেঁতুল আর গুঁড়া…

০ ০ ৩৮ ১ মিনিটের পড়া

পর্ব 1 নারিকেল পাতার শৈশব

‎কী এক মখমল ছিল মম শৈশব, ‎নারিকেল পাতায় যেন সুখের উৎসব। ‎আজব এক ঘড়ি, হাতে পড়ি, ‎কাঁটা নেই, সময় নেই, নেই তড়িঘড়ি। ‎ ‎ঠুনকো চশমার চোখে হেরি বড়বেলা, ‎কাচ নেই, গ্লাস নেই, তবু স্বপ্নের মেলা। ‎পাতায়, কাঁটায় দখিনা হাওয়ার পাখা…

১ ০ ৪৬ ১ মিনিটের পড়া

পর্ব 10 রোদ-ফুল ও শৈশব

‎রোদ-ফুল ও শৈশব ‎—রফিক আতা ‎কায়দা-রেহালের মক্তব শেষে ছুটি ইশকুলে, ‎ফড়িং খুঁজি মধ্যাহ্নের মুঠো মুঠো রোদ-ফুলে। ‎সাঁঝের বেলায় ঝিঁঝির ডাকে ঘরে আসি ফিরে, ‎হারিকেনের নিভু আলোয় পাঠ্যবইয়ে ঘুরি। ‎দোলনায় দোল, কানামাছি আর রঙিন…

০ ০ ৩৭০ ১ মিনিটের পড়া

পর্ব 4 কেন মনে পড়ে শৈশব

কেন মনে পড়ে শৈশব রফিক আতা কেন মনে পড়ে শৈশব, কেন মনে পড়ে কৈশর, কেন হৃদয়ে ব্যথা জাগে— কেন বাঁধভাঙা কান্না নামে? কেন বেলাভূমি ফিরে আসেনা, কেন ছোট্ট বেলা আমায় ঢাকেনা, কেন উপচে পড়ে ব্যথা— কেন যন্ত্রণার এ ইশারা? নিঃশব্দ রাতে…

০ ০ ৩৬১ ১ মিনিটের পড়া
...