এক বিকেলে আলেকজান্টারে মেলা
হতে কেনা মোহন বাঁশিটি ভেঙেছে সেই কবেই;
চাচাতো বোনদের সাথে পাল্লা দিয়ে
গড়া মাটির উনুন মিশে গেছে কবে সে মাটিতেই।
শৈশবপাড়ার অঘোষিত উচ্ছ্বাসে
পাতা দিয়ে বানানো খেলাঘর আজ আর নেই;
অন্য কোনো দুরন্ত শিশু হয়তো আজ
ঘর বুনতে ব্যস্ত ভীষণ—জায়গাটা সেই।
ধরাবাঁধা জীবনের এই বড় বেলায় এসে
খুঁজি সেই নিয়মবহির্ভূত শৈশবপাড়া;
“আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই”—
আজ আনমনে আওড়াই হারানো দিনের ছড়া।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।