শীতের সকাল, শিশির-সিক্ত লালশাক,
দূরে কোথাও মুখরিত পরিযায়ী পাখির ডাক।
প্রত্যুষের পড়াঘর, বুকে বোগদাদি কায়দা,
জামার ভাঁজে নাস্তা, কুকুর তাড়িয়ে নেই ফায়দা।
উঠানে ছড়ানো ধান, আর শালিকের ফাঁদ
থো, তেঁতুল আর গুঁড়া মরিচ—আহা, সে কী স্বাদ!
সাঁঝের বেলা অবধি চলে পাড়ায়-বিলে খুনসুটি।
বিলপাড়ে সাতরঙা রংধনুর রেখা,
ও-পাড়ায় পেয়েছিলাম ইয়া বড় হাতির দেখা।
মনে পড়ে মধ্যাহ্নের কাঠফাটা রোদ্দুর,
উড়ে যাওয়া রঙিন ফড়িং—হারানো পথ সুদূর।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।