Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

কাগজের ফুল, জীবনের ভুল

0 পছন্দ 0 অপছন্দ
43 বার প্রদর্শিত
করেছেন (4,776 পয়েন্ট)   26 ডিসেম্বর 2025 "সাধারণ" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

.                 কাগজের ফুল, জীবনের ভুল 

.                        —রফিক আতা—



বারান্দার কোণে আমি নিস্তব্ধ হয়ে বসে আছি। বাইরে হেমন্তের হাহাকার—ভোরের ললাটে কুয়াশার পদচিহ্ন, আর থেমে থেমে শীতল বাতাস এসে লোমকূপে আঘাত হেনে যাচ্ছে। কোন এক কালের শতাব্দীপ্রাচীন কল্পনা হঠাৎ মনে ভিড় করে, আমাকে অদ্ভুত উদাসীনতায় নিমজ্জিত করে দেয়। এমনই এক মুহূর্তে জীবনের প্রতি আমি যেন চরম অনাগ্রহ অনুভব করি। ঠিক তখনই মনে পড়ে কাগজে বানানো একটি ফুলের কথা।




অন্যুন সাত বছর আগের কথা। আমাদের মাদ্রাসায় আরিফিন নামের এক ছেলে ছিল, যে কাগজ দিয়ে অনিন্দ্য সৌন্দর্যের ফুল বানাতে পারত। তার হাতের কারুকার্য দেখে মুগ্ধ হয়ে আমিও শিখে নিলাম কাগজের ফুল তৈরির কৌশল। বাড়ি ফিরে কৈশোরের সেই চঞ্চল, ছটফটে বিকেলে সিদ্ধান্ত নিলাম—আমি নিজেও একটি ফুল বানাবো। রঙিন কাগজ, আটা আর কেঁচি ছন্দময় তাড়াহুড়োর মাঝে বাজার থেকে কিনে আনলাম। শুরু হলো কাগজের প্রথম ফুল বানানোর সাধনা।




তিন-চার দিনের অগুনতি মেহনতের পর যখন একটি নান্দনিক ফুল তৈরি হলো, তখনকার অবুঝ কৈশোরে যে আনন্দ পেলাম—তা বর্ণনাতীত। মনে হলো যেন বাঁধ ভেঙে সুখের এক স্রোত বয়ে যাবে ঘরের ভেতর। আমাদের ঘর আর বারান্দার মাঝের যে বেতের তৈরি পার্টিশন, তার ওপর ফুলটি সাজিয়ে রাখলাম। হঠাৎই ঘরটা অমাপিক সৌন্দর্যে ঝলমলে হয়ে উঠল। নিজের হাতে বানানো সেই ফুলের সঙ্গে তখন এক অদ্ভুত আত্মিক বন্ধন তৈরি হয়েছিল—যেন সে শুধু একটি ফুল নয়, বরং আমার কিশোর-মনোজগতের নীরব সাক্ষী।




এরপর ধীরে ধীরে সময় তার আপন ছন্দে এগিয়ে চলল। আমিও শৈশব-কৈশোর ভুলে জীবনের গল্পে জড়িয়ে পড়লাম। বহুদিন পর আজ হঠাৎ সেই কাগজের ফুলটির কথা মনে পড়ল। দেয়ালের দিকে তাকালাম—ফুলটি নেই। ঘরের মেঝেতে চোখ যেতেই দেখি, ধূলোমলিন হয়ে কাগজের ফুলটি পড়ে আছে। আশ্চর্য, একসময় যাকে এত ভালোবাসতাম—আজ সেই ফুলকে এভাবে পড়ে থাকতে দেখেও মনে কোনো আলোড়ন জাগল না। কারণ খুঁজেও পেলাম না।



শেষমেশ অনিচ্ছাসত্ত্বেও কাছে গেলাম। হাতে তুলে নিলাম ফুলটি। ঠিক তখনই যেন ক্ষীণ, কাঁপা কাঁপা একটি আওয়াজ ভেসে এলো—ফুলটাই কথা বলছে।



— “রফিক আতা, আপনি বদলে গেছেন। বয়স আপনাকে বড় করেছে, কিন্তু সেই ছোট্ট ছেলেটি—যে সৌন্দর্যের প্রতি নীরব বিস্ময়ে ভরে যেত—সে আর আপনার ভেতরে নেই। আমি যখন মাটিতে পড়ে ছিলাম আর আপনার মনে কোনও ঢেউ তুলতে পারলাম না, তখনই বুঝলাম… আপনি আপনার কোমল সত্তাটিকে হারিয়ে ফেলেছেন।”




ফুলটি নিঃশব্দে শ্বাস নিয়ে আবার বলল—


— “আমাকে তুলে নিলেন কি নিলেন না—তা আমার হিসাব নয়। কিন্তু আপনাকে একটি কথা মনে করিয়ে দিতে চাই… মানুষের ভেতরে যদি সেই শিশুমন না থাকে, সেই মুগ্ধতার শিল্পী না থাকে—তাহলে জীবনের কোন ফুলই তাকে আর আনন্দ দিতে পারে না। আমি তো কাগজের ফুল—ক্ষয়ে যাব, ভেঙে যাব। কিন্তু আপনার ভেতরের যে নির্মল মানুষটি ছিল, তাকে ফিরিয়ে আনুন। আবার জাগিয়ে তুলুন সেই হৃদয়ের ছেলেটিকে, যে বিন্দু-সৌন্দর্যেও মহিমা দেখত।”




উপসংহার—

আমি কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে রইলাম। হাতে ধরা কাগজের ফুলটি ভেঙে পড়ছিল, কিন্তু তার কথাগুলো ছিল ধারালো ও নির্মম সত্যের মতো। সেদিন বুঝলাম—সময় শুধু মানুষকে বড় করে না, কখনো কখনো ভেতরটাকে শুষে নেয়। আর সে শূন্যতা পূরণ করতে হয় নিজের অতীতকে আগলে রেখে।



ফুলটি নষ্ট ছিল, কিন্তু তার বাণী আমাকে নতুন করে গড়ে তুলল।

হঠাৎ অনুভব করলাম—আমার ভেতরেই যেন আরেকটি ফুল ফুটে উঠছে।

অদৃশ্য, কিন্তু সত্য।

নিস্তব্ধ, কিন্তু দীপ্ত।


image

রচনাকাল—

চৌদ্দ, এগারো, পঁচিশ 

শুক্রবার,

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 233 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 4776। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 2252
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


‎প্রিয়তম রশীদি ফুল,  ‎প্রিয়তম হযরত শহীদুল,  ‎যদি আপনার অনুমতি পাই,  ‎যদি আপনাকেই[...] বিস্তারিত পড়ুন...
164 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

* সুহাসিনী— এই জনমে তুমি যদি আমার না-ই হও, তবে আমার মৃত্যুর পর গোরস্থানে বুকের উপর যে [...] বিস্তারিত পড়ুন...
225 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

হরেক রকম বুলি আওড়াতে আওড়াতে একটি সিএনজি হুস করে চলে যেত বাড়ির সামনের রাস্তা দিয়ে। আম[...] বিস্তারিত পড়ুন...
79 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শৈশবের শবেবরাত — রফিক আতা — শৈশবের শবেবরাতের কথা মনে হলেই স্মৃতির খেরোখাতার পাতাõ[...] বিস্তারিত পড়ুন...
110 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

যুবতী চাচির যুবক আংকেল —‎রফিক আতা— ‎ ‎রিকশাপুঞ্জি—৮ ‎ ‎দাঁড়িয়ে আছি শান্তি[...] বিস্তারিত পড়ুন...
88 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1687 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    333 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

  3. রফিক আতা

    191 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

  4. মাহাতাব হোসেন অপল

    170 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

...