Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

অগ্রহায়ণ তুমি এসোনা: স্মৃতিগদ্য

0 পছন্দ 0 অপছন্দ
174 বার প্রদর্শিত
করেছেন (5,442 পয়েন্ট)   17 ডিসেম্বর 2025 "সাধারণ" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

অগ্রহায়ণ তুমি এসোনা: স্মৃতিগদ্য 

—রফিক আতা— 



দেখতে দেখতেই ডিসেম্বরের রঙবদল ছুঁয়ে দিচ্ছে অগ্রহায়ণ কে। অগ্রহায়ণ এলে মনে পড়ে যায় বুড়ো দাদির কথা। কনকনে শীত জমা ভোর উন্মোচিত হতেই "রশিঘরে" আগুন জ্বলে উঠতো।  কী যেন একটা পিঠা বানাতেন—আজকের দিনে নামটা আর মনে নেই। গোল গোল। সম্ভবত গ্রামের ভাষায় “ছাইন্না হিডা” বলে।আমরা চুলার পাশ ঘিরে বসে থাকতাম। দাদি বলতেন— "সরে ব নইলে পুড়ে যাবি"। আমাদের দৃষ্টি কেবল চুলার দিকে। শুকনো কাঠের অগ্নিদগ্ধ চুলা থেকে পিঠা নামানোর পর গরম পিঠায় হাত রাখা যেত না। 



আমরা ছোটরা সেখানে বড় কৌশলের পরিচয় দিতাম। পরিষ্কার দেখে একটি শলা নিতাম, তারপর একটা একটা করে পিঠাগুলো শলায় গেঁথে নিতাম। ফু দিয়ে দিয়ে ঠান্ডা করার প্রয়াস চলতো খানিকক্ষণ। মনে হতো যেন অগ্নিপরীক্ষা পেরিয়ে স্বাদের রাজ্যে প্রবেশ করছি। ধীরে ধীরে পিঠা ঠান্ডা হয়ে যেত। মুখে ফুরতে ফুরতে শূন্যে চলে আসতো; আর আমাদের চেহারায় ফুটে উঠত ক্ষুদে বিজয়ের হাসি।



এখনও অগ্রহায়ণ আসে ঠিকই। কিন্তু স্বযত্নে পিঠা বানানোর সেই বুড়ো দাদিটাকে আর দেখি না। কোন ফাঁকে, অযত্নে-অবহেলায় আমাদের ছেড়ে দিয়ে পাড়ি জমিয়েছেন কবরনগরে। শুধু মাটির ঢিবি আর শিশিরস্নাত ঘাসফুল তার ঠিকানা। আজ আর স্মৃতির শীতল বাতাসে পিঠার গন্ধ নেই, নেই শলায় গাঁথা শৈশবের চঞ্চল হাসি।



অগ্রহায়ণ, তুমি এসো না। এসো না এই গ্রামীণ জনপদে—

যেখানে বুড়ো দাদি নেই,

যেখানে পিঠাপুলি আর শলায় গাঁথা শৈশব নেই…

সেখানে অগ্রহায়ণ, তুমি এসো না।



যেখানে স্মৃতি আছে, বাস্তব নেই…

যেখানে উপচে পড়া স্বাদ আছে, কিন্তু স্বাদের জননী নেই…

সেখানে অগ্রহায়ণ, তুমি এসো না আর।




কারণ তোমার আগমনেই হারিয়ে যাওয়া মুখ আর সময়গুলোর স্মৃতি আরো প্রখর হয়ে ওঠে, বুকের ভেতর শীত আরো গভীর হয়ে জমে—আর আমরা অক্ষম হয়ে যাই কান্নার তাপ দিয়ে সেই শীত গলাতে।!!




স্মৃতিলিপি 

দশ, বারো, পঁচিশ ইং 

বুধবার image

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 7 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 266 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 5442। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 2037
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

1 প্রতিক্রিয়া

0 পছন্দ 0 অপছন্দ
আপনার লেখাটি পড়তে পড়তে এক মুহূর্তেই যেন ফিরে গিয়েছিলাম শৈশবে সেই নানীর হাতের হরেক রকমের পিঠা বানানো,সবাই একসঙ্গে মজা করে খাওয়া। সত্যিই মাঝে মাঝে খুব বলতে ইচছা করে অগ্রহায়ণ তুমি সত্যিই আর এসো না
করেছেন (4,276 পয়েন্ট)   17 ডিসেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


‎সে ধন্য, সে পূর্ণ, ‎যে পেল তব প্রেম অনন্য, ‎তুমি প্রেম একরাশ ‎আমি তব প্রেমের নিঃশú[...] বিস্তারিত পড়ুন...
21 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

   চাঁদের রূপে তুমি —রফিক আতা—  এখানে বর্ষার রাতেও একটি চাঁদকে দেখি— খোপা খুলে ব&[...] বিস্তারিত পড়ুন...
441 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

ডায়েরির খতিয়ানে তুমি —রফিক আতা—  সারাটাদিন কেটে গেল, অথচ আমার ডায়েরির খতিয়ানে ন[...] বিস্তারিত পড়ুন...
389 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

তুমি জলে ভাসা পদ্ম      রফিক আতা  তুমি জলে-ভাসা পদ্ম! হ্যাঁ, এটা ঠিক—আমিও পদ্মের মতোই[...] বিস্তারিত পড়ুন...
361 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

তুমি প্রবৃত্তির রাজ, ধূর্তামি তোমার সাজ .         🖊️ —রফিক আতা— আমার স্পষ্ট স্মরণ আছú[...] বিস্তারিত পড়ুন...
380 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1333 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    66 টি আইডিয়া ব্লগ

  2. শামীমা আকতার

    43 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  3. মাইদুল ইসলাম মুকুল

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  4. Adiba jannat

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

...